যুক্তরাষ্ট্রে করোনায় মোট মৃত্যু ৪ লাখ ছুঁই ছুঁই
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৩ পিএম, ১৫ জানুয়ারি ২০২১ শুক্রবার
যুক্তরাষ্ট্রে করোনায় মোট মৃত্যু ৪ লাখ ছুঁই ছুঁই
মার্কিন যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। টিকা প্রয়োগ শুরু হলেও মিলছে না সুখবর। গত ২৪ ঘন্টায় সোয়া দুই লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হওয়ার পাশাপাশি প্রাণ হারিয়েছে ৪ হাজারের বেশি মানুষ।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৩০ হাজার ৪৫৭ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৪১০ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৬৯ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৩ লাখ ৯৭ হাজার ৯৯৪ জনে ঠেকেছে।
অপরদিকে, সংক্রমণের তুলনায় কম হলেও গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ১ কোটি ৪১ লাখ ১২ হাজার ১১৯ জনে পৌঁছেছে।
গত বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।
দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা, ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’
এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হারে দীর্ঘ হচ্ছে ক্যালিফোর্নিয়ায়। যেখানে সংক্রমিতের সংখ্যা ২৮ লাখ ৮৬ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩২ হাজার ২৯০ জনের। টেক্সাসে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৭৮ হাজার। যেখানে প্রাণহানি ঘটেছে ৩১ হাজার ৮৯৬ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ১৫ লাখ ৩১ হাজার মানুষ। ইতোমধ্যে সেখানে ২৩ হাজার ৬১৪ জনের প্রাণহানি ঘটেছে।
প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ১২ লাখ ২৬ হাজার। এর মধ্যে না ফেরার দেশে ৪০ হাজার ৪৪৮ জন ভুক্তভোগী। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ১০ লাখ ৫৩ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১৯ হাজার ৭২৪ জন। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৭ লাখ ৯১ হাজার। এর মধ্যে প্রাণ ঝরেছে ১১ হাজার ৯৭৫ জনের।
পেনসিলভেনিয়ায় আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৫৪ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৭৮৭ জন মানুষ। নিউ জার্সিতে করোনার শিকার ৬ লাখ ১০ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২০ হাজার ২৫৩ জনের।
এছাড়া ওহিও, টেনেসিস, উত্তর ক্যারোলিনা, অ্যারিজোনা, মিশিগান, ইন্ডিয়ানা, উইসকনসিনের মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে।
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার









