ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ২০:২৪:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

যুক্তরাষ্ট্রে করোনায় ৬৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৩ পিএম, ১৬ জুলাই ২০২০ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রে করোনায় ৬৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত

যুক্তরাষ্ট্রে করোনায় ৬৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত

যুক্তরাষ্ট্রে বুধবার মহামারি করোনাভাইরাসে নতুন করে আরো ৬৭ হাজার ৬৩২ জন আক্রান্ত হয়েছে। এটি দেশটিতে ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের নতুন রেকর্ড।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। খবর এএফপি’র।

বিশ্বে করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে গত জুনের শেষের দিক থেকে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যেতে দেখা যাচ্ছে।

গত ১০ দিন ধরে যুক্তরাষ্ট্রে প্রতি ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার থেকে ৬৫ হাজারের মধ্যে থাকতে দেখা যাচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) কোভিড-১৯ রোগের বিস্তার রোধে মঙ্গলবার আমেরিকার সকল নাগরিককে মাস্ক পরার আহ্বান জানিয়েছে।

সিডিসি’র পরিচালক রবার্ট রেডফিল্ড এক বিবৃতিতে বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক অন্যতম শক্তিশালী অস্ত্র। বিশেষ করে যখন এটি কোন কমিউনিটিতে সকলে ব্যবহার করে। সকল মার্কিন নাগরিকের নিজেদের, তাদের পরিবার এবং তাদের কমিউনিটিকে রক্ষার দায়িত্ব রয়েছে।’

মেরিল্যান্ডের একটি হাসপাতাল পরিদর্শন করার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো জনসম্মুখে মাস্ক পরার কয়েকদিন পর সিডিসি এমন আহ্বান জানালো।

মাস্ক পরতে জনগণকে পরামর্শ দিতে অনাগ্রহের জন্য কয়েক মাস ধরে ট্রাম্প ও তার প্রশাসনের কিছু সিনিয়র কর্মকর্তার সমালোচনা করা হচ্ছিল।

হিল-হ্যারিসএক্স’র নতুন জরিপের ফলাফলে দেখা গেছে ৪৪ শতাংশ ভোটার জানিয়েছে, কোভিড-১৯’র ছড়িয়ে পড়া রোধে ট্রাম্প মাস্ক পরার উদাহরণ সৃষ্টি না করায় জনগণ সম্ভবত কম মাস্ক পরছিল।