ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ৮:০৮:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় হেনরির তাণ্ডবে নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৮ পিএম, ২৩ আগস্ট ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূলে ভয়াবহ আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হেনরি। স্থানীয় সময় রোববার দুপুরের পর ৯৫ কিলোমিটার বেগে রোড আইল্যান্ড উপকূলে হেনরি আছড়ে পড়ে। সবচেয়ে ভয়াবহ অবস্থা টেনেসি অঙ্গরাজ্যের। সেখানে এখন পর্যন্ত অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অর্ধশতাধিক মানুষ।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ক্যাটাগরি-১ মাত্রার এই ঘূর্ণিঝড়ের প্রভাবে নিউজার্সি থেকে শুরু করে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। টেনেসিতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে পুরো এলাকা। বাড়িঘরের ক্ষয়ক্ষতির পাশাপাশি উপড়ে গেছে বহু গাছপালা।

ধ্বংসস্তূপের ভেতর আটকে পড়া গাড়িতে হঠাৎ আগুন ধরে গেলে ক্ষয়ক্ষতি হয়। ব্রিজ ও রাস্তাঘাটও ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বন্যায় আটকা পড়েছেন অনেকে। তাদের উদ্ধারে হেলিকপ্টার নিয়ে কাজ শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়ের কারণে ৭৪ হাজারে বেশি বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এরই মধ্যে কানেকটিকাটে বিদ্যুতহীন হয়ে পড়েছেন ২০ হাজারের বেশি মানুষ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সেখানকার বাসিন্দারা। নিউইয়র্ক ও নিউ ইংল্যান্ডে বন্যার আশঙ্কায় সরিয়ে নেওয়া হয়েছে উপকূলের বাসিন্দাদের।

খবরে বলা হয়েছে, সোমবার পর্যন্ত এর প্রভাব বজায় থাকবে। আবহাওয়াবিদ হ্যালি ব্রিংক দক্ষিণ নিউ ইংল্যান্ডে টর্নেডো সৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছেন।

-জেডসি