যুক্তরাষ্ট্রে ঝড়ের কবলে গাড়ি দুর্ঘটনা, ৯ শিশুসহ নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৫ পিএম, ২১ জুন ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আলাবামা অঙ্গরাজ্যের বাটলার কাউন্টির একটি মহাসড়কে ঝড়ো হাওয়ার কারণে একইসঙ্গে দুর্ঘটনার কবলে পড়েছে ১৮টি গাড়ি। এতে ১০ জন নিহত হয়েছে। তাদের মধ্যে নয়জনই শিশু।
স্থানীয় সময় শনিবার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসি।
বাটলার কাউন্টির করোনার ওয়েন গারলক জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে নয় মাস থেকে ১৭ বছর বয়সী শিশু রয়েছে। ভেজা রাস্তার কারণে গাড়িগুলো দুর্ঘটনার কবলে পড়েলে এই প্রাণহানির ঘটনা ঘটে।
স্থানীয় মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ দুর্ঘটনায় একটি গাড়িতে থাকা ২৯ বছর বয়সী একজন বাবা ও তার ৯ মাস বয়সী মেয়ে নিহত হয়েছেন। অন্য একটি গাড়িতে থাকা ৮ শিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স ৪ থেকে ১৭ বছরের মধ্যে। তারা তাল্লাপুসা কাউন্টি গার্লস র্যাঞ্চের একটি গাড়িতে ছিল। প্রতিষ্ঠানটি অনাথ, অবহেলিত ও নির্যাতিত কন্যাশিশুদের লালন-পালন করে থাকে।
ক্রান্তীয় ঝড় ক্লদেতে আলাবামার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে আচমকা বন্যার সঙ্গে টর্নেডোর আঘাতে ডজন ডজন বাড়িঘর ধ্বংস হয়েছে।
বাটলার কাউন্টি শেরিফ ড্যানি বন্ড বলেছেন, ‘দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। তবে সংখ্যাটা কতজন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










