ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ১৪:৩৮:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

যুক্তরাষ্ট্রে টর্নেডো ও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ৪৪

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৮ এএম, ৩ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে জলোচ্ছ্বাস ও টর্নেডোর প্রকোপে এখন পর্যন্ত অন্তত ৪৪ জন মারা গেছে। তীব্র জলোচ্ছ্বাস ও বৃষ্টিপাতের ফলে নিউইয়র্ক ও নিউ জার্সি রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। চারটি অঙ্গরাজ্যে দুর্যোগের কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে।

এমন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই জলবায়ু সংকট মোকাবিলায় ঐতিহাসিক বিনিয়োগের প্রয়োজন হবে। জলবায়ু পরিবর্তনের কারণে যে পরিবর্তন সৃষ্টি হচ্ছে তা যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করতে হচ্ছে জানিয়ে প্রেসিডেন্ট বলেন, এটি মোকাবিলা করা এখন জীবন ও মৃত্যুর বিষয় হয়ে দাঁড়িয়েছে।

জানা গেছে, নিউইয়র্ক শহর এবং নিউজার্সিতে অধিক মাত্রায় বৃষ্টিপাত হয়েছে। সেসব অঞ্চলের অনেক বাসিন্দাই পানিবন্দী অবস্থায় রয়েছেন। চারটি অঙ্গরাজ্যে দুর্যোগের কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিউ জার্সির গভর্নর ফিল মার্ফি জানিয়েছেন যে রাজ্যটিতে অন্তত ২৩ জন মারা গেছেন-যাদের অধিকাংশই পানির উচ্চতা বেড়ে যাওয়ার পর গাড়ির ভেতরে আটকা পড়ে মারা গেছেন।

নিউইয়র্ক শহরে অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ১১ জন ভবনের বেজমেন্টে পানিবন্দী অবস্থায় মারা গেছেন।

পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় তিনজন মারা গেছেন, কানেটিকাটে মারা গেছেন একজন। এই হারে ঝড় হওয়ার পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাব কতটা, তা এখনো পরিস্কার না হলেও সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বাড়লে তার আশেপাশের বাতাস উষ্ণতর হয়ে ওঠে এবং হারিকেন, সাইক্লোন ও টাইফুন হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। ফলস্বরূপ এই ধরণের দুর্যোগের সাথে ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও তৈরি হয়।

নিউইয়র্ক শহরের মেয়র বিল ডে ব্লাসিও বলেছেন, ‘আমাদের মানুষের কাছে এই বার্তা পৌঁছানো উচিত যে সবদিক থেকে পরিস্থিতির অবনতি হবে।’

নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর ক্যাথি হচাল মন্তব্য করেছেন, ‘আমাদের কোনো ধারণাই ছিল না যে রাত ৮টা ৫০ থেকে ৯টা ৫০ এর মধ্যে সত্যিকার অর্থে আকাশ ভেঙ্গে বৃষ্টি হবে এবং নায়াগ্রা জলপ্রপাতের পানি নিউ ইয়র্কের রাস্তা পর্যন্ত চলে আসবে।’