যুক্তরাষ্ট্রে ডিসেম্বরেই টিকা দেয়ার কাজ শুরু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ২৩ নভেম্বর ২০২০ সোমবার
প্রতীকী ছবি
যুক্তরাষ্ট্র ডিসেম্বরের প্রথমার্ধেই টিকা দেয়ার কাজ শুরু করবে বলে আশা করছে। রোববার দেশটির সরকারের শীর্ষ পর্যায়ের একজন স্বাস্থ্য কর্মকর্তা এ খবর জানান। বিশ্বজুড়ে করোনাভাইরাসের দ্বিতীয় দফার সংক্রমণ তীব্র হওয়ার প্রেক্ষাপটে সর্বশেষ এ সুখবর দিল যুক্তরাষ্ট্র।
এর আগে শুক্রবার মার্কিন কোম্পানী ফাইজার ও তার জার্মান অংশীদার বায়োএনটেক তাদের তৈরি টিকার জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে আবেদন করেছে। এছাড়া মার্কিন কোম্পানী মর্ডানা তাদের টিকা ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করেছে।
যুক্তরাষ্ট্রের টিকাদান কর্মসূচির প্রধান মুনসেফ সালোয়ি সিএনএনকে বলেছেন, ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশান(এফডিএ) অনুমোদন দেয়ার ২৪ ঘন্টার মধ্যে টিকা দান কেন্দ্রগুলোতে টিকা পৌঁছানোর পরিকল্পনা নেয়া হয়েছে।
সালেয়ি টিকা দেয়ার কাজ শুরুর নির্দিষ্ট দিনক্ষণও জানান। ডিসেম্বরের ১১/১২ তারিখ থেকে টিকা দেয়া শুরু হবে বলে তিনি উল্লেখ করেন।
ফাইজারের টিকার বিষয়ে সিদ্ধান্ত নিতে এফডিএ’র ভ্যাকসিন উপদেষ্টারা ১০ ডিসেম্বর বৈঠকে বসবেন।
সালোয়ি জানান, ডিসেম্বরেই প্রায় ২ কোটি লোককে টিকা দেয়া হবে। এর পর প্রতি মাসে ৩ কোটি লোককে পর্যায়ক্রমে টিকার আওতায় নেয়া হবে।
এদিকে বিশে^ করোনার সংক্রমণ ও মৃত্যু দুটোই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি। দেশটিতে করোনা সংক্রমণে মারা গেছে আড়াই লাখেরও বেশি লোক।
দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ আগামী সপ্তাহের থ্যাংকস গিভিং হলিডেতে বাড়িতে অবস্থান করতে জনগণের প্রতি আহবান জানিয়েছে। কিন্তু লোকজন এ সতর্কতা উপেক্ষা করেই বিমানবন্দরের দিকে ছুটছে।
এ প্রেক্ষিতে দেশটির সংক্রামক বিষয়ক শীর্ষ কর্মকর্তা এন্থনি ফাউচি সতর্ক করে বলেছেন, ডিসেম্বরের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত ২ কোটি লোক হয়তো ভ্যাকসিন পাবে। কিন্তু জনগণ হলিডে’র এ সময়ে সতর্কতামূলক পদক্ষেপ নিতে ব্যর্থ হলে পরিস্থিতি উন্নতির বদলে আরো খারাপ হতে পারে।
সিবিএসের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে তিনি আরো বলেন, ‘সার্বিক অর্থে আমরা খুব কঠিন পরিস্থিতিতে আছি’।
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত











