যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়ে করোনায় বেশি মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৯ পিএম, ২৬ জানুয়ারি ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রে যত নাগরিকের মৃত্যু হয়েছে, করোনাভাইরাস মহামারিতে দেশটিতে তার চেয়েও বেশি মানুষ মারা গেছেন।
যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রিসার্চ সেন্টারের তথ্য অনুসারে, বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ভাইরাস সংক্রমিত হয়ে চার লাখ ২০ হাজার ৯৬৫ মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে।
অপরদিকে যুক্তরাষ্ট্রের নিউ ওরলিয়েন্স রাজ্যের ন্যাশনাল ওয়ার্ল্ড ওয়ার দ্যা সেকেন্ড মিউজিয়ামের তথ্য অনুসারে, ১৯৩৯ থেকে ১৯৪৫ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে মৃত্যু হয়েছে চার লাখ ১৮ হাজার পাঁচ শ’ মার্কিনী।
গত বছর ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে প্রথম করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার পর এক বছরের মাথায় দেশটিতে ভাইরাস সংক্রমণে মৃত্যু চার লাখ পার হয়েছে। করোনা সংক্রমণে এখন পর্যন্ত দুই কোটি ৫২ লাখ ৯০ হাজার ৫২৪ মার্কিন নাগরিক আক্রান্ত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুসারে, মোট দুই কোটি ১৮ লাখ ৪৮ হাজার ৬৫৫ জনকে এখন পর্যন্ত ফাইজার-বায়োটেক বা মর্ডানার করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেয়া হয়েছে।
এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন তার পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতি পরিবর্তনের অংশ হিসেবে করোনাভাইরাসে প্রতিরোধে যুক্তরাষ্ট্রে বাইরের বিভিন্ন দেশ থেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন।
সোমবার হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন জানায়, ব্রাজিল, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, ইউরোপের বেশিরভাগ রাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকায় যাওয়া পর্যটকদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণে এই নিষেধাজ্ঞা থাকবে। সূত্র : ইয়েনি শাফাক
-জেডসি
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি








