যুক্তরাষ্ট্রে বন্দি এক লাখের বেশি শিশু: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪১ পিএম, ২১ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রে এক লাখের বেশি শিশুকে আটকে রাখা হয়েছে বলে এক গবেষণায় জানিয়েছে জাতিসংঘ। এসব শিশুদের একটি অংশ একাই যুক্তরাষ্ট্রে ঢুকতে গিয়ে বন্দি হয়েছে। বাকিরা হয় পরিবারের সঙ্গে, নয়ত আত্মীয়স্বজনের কাছ থেকে বিচ্ছিন্ন অবস্থায় আটক আছে।
আইনজীবী মানফ্রেড নোওয়াকের নেতৃত্বে একটি গবেষক দল ‘চিলড্রেন ডিপ্রাইভড অফ লিবার্টি’ নামে ৮০ দেশের উপর এই গবেষণা পরিচালনা করেন। এক্ষেত্রে তারা সংশ্লিষ্ট দেশের সরকারি তথ্য ছাড়াও ‘খুবই বিশ্বাসযোগ্য’ সূত্রের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন।
গবেষণা বলছে, বিশ্বে কমপক্ষে তিন লাখ ৩০ হাজার শিশু শরণার্থী-সংশ্লিষ্ট কারণে আটক রয়েছে৷ এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে বন্দি শিশুর সংখ্যা প্রায় এক লাখ তিন হাজার৷ তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি হতে পারে বলে এএফপিকে জানিয়েছেন নোওয়াক।
এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের বক্তব্য জানার চেষ্টা করেছিল নোওয়াকের দল। তবে উত্তর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র দেশ যারা ১৯৮৯ সালে গৃহীত জাতিসংঘের ‘কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড’ অনুমোদন করেনি।
নোওয়াক বলেন, ‘ট্রাম্প প্রশাসন শিশুদের তাদের অভিভাবকদের কাছ থেকে বিচ্ছিন্ন করেছে এবং যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ছোট শিশুদের তাদের বাবা-মার কাছ থেকে আলাদা করেছে, যা কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড অনুযায়ী করা সম্ভব নয়। আমি এটাকে বাবা-মা ও শিশুদের প্রতি অমানবিক আচরণ মনে করি।’
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











