যুক্তরাষ্ট্রে বিদ্যালয়ে বিমান বিধ্বস্তে নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৫ এএম, ১২ অক্টোবর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রে একটি বিদ্যালয় প্রাঙ্গণে বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১১ অক্টোবর) দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়াগোতে একটি মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দুই জন।
মঙ্গলবার (১২ অক্টোবর) স্থানীয় গণমাধ্যম ও কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
স্কুল ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুনে পুড়ে গেছে পার্শ্ববর্তী বেশ কয়েকটি বাড়ি ও বেশ কয়েকটি গাড়ি। পরবর্তীতে তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার সান্টি শহরের এই দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া আগুনে কমপক্ষে দু’টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়।
স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি সি৩৪০ মডেলের দুই ইঞ্জিন বিশিষ্ট বিমান। সোমবার সান দিয়াগোর মন্টেগোমেরি ফিল্ড থেকে অ্যারিজোনা অঙ্গরাজ্যের ইউমাতে যাচ্ছিল বিমানটি। তবে বিমানটি উড্ডয়নের পরপরই সমস্যা দেখা দেয়। এরপর বিমানটিকে একটি মাধ্যমিক স্কুলের পাশে গিলেস্পি ফিল্ডে অবতরণের চেষ্টা করা হয়। তবে এর আগেই সেটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনায় আহত দু’জনকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে বিমানটিতে মোট কতজন আরোহী ছিলেন, সে ব্যাপারে কিছু জানা যায়নি।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










