ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৯:৪৬:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৭ পিএম, ১ ডিসেম্বর ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের সাউথ ডেকোটায় একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ নয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। স্থানীয় সময় শনিবার বিকেলে ওই দুর্ঘটনা ঘটেছে।

পিলাটাস পিসি-১২ নামের বিমানটি স্থানীয় সময় দুপুর ১২টার দিকে চেম্বারলেন বিমানবন্দর থেকে যাত্রা করে। পরে বিমানটি ব্রুলি কাউন্টিতে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় বিমানটিতে ১২ জন আরোহী ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, সাউথ ডেকোটায় বিমান বিধ্বস্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। ব্রুলি কাউন্টির অ্যাটর্নি থেরেসা মাউলি রোসো জানিয়েছেন, নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, পিলাটাস পিসি-টুয়েলভ নামের বিমানটি স্থানীয় সময় দুপুর ১২টার দিকে চেম্বারলেন বিমানবন্দর থেকে যাত্রার পরপরই বিধ্বস্ত হয়। বিমানটি উড্ডয়নের পর আনুমানিক এক মাইল দূরে ব্রুলি কাউন্টিতে বিধ্বস্ত হয়।

ব্রুলি কাউন্টির অ্যাটর্নি থেরেসা মাউলি রোসো জানিয়েছেন, দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া তিনজনকে সিউক্স ফলস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এফএএ জানিয়েছে, তদন্তকারীরা দুর্ঘটনাস্থল ঘুরে দেখেছেন। এ ঘটনায় তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ডকে।

-জেডসি