ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১১:৪০:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক

যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ছাড়াল ২ লাখ ১৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৭ পিএম, ৬ অক্টোবর ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

উন্নতি নেই আমেরিকার করোনা পরিস্থিতির। প্রেসিডেন্ট ট্রাম্পসহ এখন পর্যন্ত পৌনে ৭৭ লাখের বেশি মার্কিনি ভাইরাসটির শিকার হয়েছেন। এর মধ্যে গত একদিনেই ৪১ হাজারের অধিক আক্রান্ত হয়েছেন। অপরদিকে সুস্থতার সঙ্গে বেড়েছে প্রাণহানিও। যাতে এখন পর্যন্ত ২ লাখ ১৫ হাজারের অধিক ভুক্তভোগী পৃথিবী ছেড়েছেন।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ হাজার ৫৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৭৬ লাখ ৭৯ হাজার ৬৪৪ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৪২১ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ১৫ হাজার ৩২ জনে ঠেকেছে। যদিও সংক্রমিতদের মধ্যে সুস্থতা লাভ করেছেন ৪৮ লাখ ৯৫ হাজার ৭৮ জন রোগী।  

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা ক্যালিফোর্নিয়ায়। প্রাণহানি তুলনামূলক কম হলেও এ শহরে করোনার শিকার প্রায় ৮ লাখ ৩৬ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৬ হাজার ১৭৮ জনের। সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৮ লাখ সাড়ে ৯ হাজারের বেশি। যেখানে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ৫৬৪ জনের।

ফ্লোরিডায় করোনার শিকার প্রায় ৭ লাখ ১৮ হাজার মানুষ। ইতোমধ্যে সেখানে ১৪ হাজার ৭২২ জনের প্রাণহানি ঘটেছে।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৫ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে না ফেরার দেশে ৩৩ হাজার ৩১৮ জন ভুক্তভোগী। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ২৪ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে প্রাণ ঝরেছে ৭ হাজার ১৯২ জনের। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৩ লাখ ৬ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৯ হাজার ৫৪ জন।

অ্যারিজোনায় আক্রান্ত ২ লাখ ২১ হাজারের অধিক। যেখানে প্রাণ গেছে ৫ হাজার ৭০৭ জনের। নিউ জার্সিতে করোনার শিকার ২ লাখ সাড়ে ১২ হাজারের বেশি মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ২৬১ জনের।

এছাড়া ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, উত্তর ক্যারোলিনা, লুসিয়ানা, টেনেসি ও অ্যালাবামার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

-জেডসি