ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৮:২৪:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চাইলেন গুলালাই ইসমাইল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

পাকিস্তান থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে এসে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন নারী মানবাধিকার কর্মী গুলালাই ইসমাইল। প্রাণনাশের হুমকি পাওয়ায় গুলালাই ইসমাইল কয়েক মাস ধরে আত্মগোপনে ছিলেন। পাকিস্তানে গুললাইয়ের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহিতা’ এবং ‘সহিংসতা উস্কে দেয়া’র অভিযোগে বেশ ক’টি মামলা হয়েছে। এ জন্যে দেশটির সরকার তার ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে। গুলালাই পাকিস্তানে কন্যাশিশুদের অধিকার সচেতনতা বৃদ্ধিতে কাজ করতেন।

গত মে মাসে ইসলামাবাদে ১০ বছরের শিশু ফারিশতাকে ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে আন্দোলনে অংশ নেয়ায় গুললাইয়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনে পাকিস্তান সরকার।

এদিকে, এত কিছুর মাঝেও দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে যুক্তরাষ্ট্রে পালাতে বাধ্য হলেন গুলালাই ইসমাইল। প্রায় দুই মাস ধরে তিনি বিভিন্ন স্থানে লুকিয়ে থাকার পর দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিলেন।

সম্প্রতি এক বিবৃতিতে ওই মানবাধিকার কর্মী বলেন, গত দুই মাস ছিল অত্যন্ত ভয়াবহ সময়। আমাকে বহুবার হুমকি দেয়া হয়েছে, হেনস্তা করা হয়েছে। তবে আমি সৌভাগ্যবান যে, এখনো বেঁচে আছি। তবে কীভাবে তিনি পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন সে বিষয়ে কিছুই বলেননি।

গুলালাই নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন যে, তিনি সরাসরি পাকিস্তান থেকে বিমানে করে যুক্তরাষ্ট্রে যাননি। এক প্রতিবেদনে জানানো হয়েছে, ৩২ বছর বয়সি এই মানবাধিকার কর্মী বর্তমানে নিউইয়র্কে তার বোনের সঙ্গে আছেন। তিনি সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।

বহু বছর ধরেই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন গুলালাই ইসমাইল। বিশেষ করে নারী ও শিশুদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তিনি বেশি কথা বলেছেন। এছাড়া পাকিস্তান আর্মির বিরুদ্ধেও বিভিন্ন সময়ে সমালোচনা করেছেন তিনি। ২০১৪ সালে তিনি একশ নারীকে নিয়ে একটি টিম গঠন করেন। তারা বাড়িতে নারীদের প্রতি সহিংসতা এবং বাল্যবিয়ের বিরুদ্ধে কাজ শুরু করে। বিভিন্ন ধরণের সামাজিক কর্মকাণ্ডের জন্য তিনি বেশ কিছু সম্মাননা পেয়েছেন।

-জেডসি