যুক্তরাষ্ট্রে শপিং মলে বন্দুকধারীর গুলি, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৫ এএম, ২৬ অক্টোবর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের ইদাহো অঙ্গরাজ্যের একটি শপিং মলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আট জন। আহতদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
স্থানীয় সময় সোমবার (২৫ অক্টোবর) ইদাহোর বোয়িস টাউন স্কয়ারে গুলির এ ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে এক সংবাদ সম্মেলনে বোয়িস পুলিশ প্রধান রায়ান লি বলেন, শপিং মলে অন্তত একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনার খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। সেখানে বন্দুকধারীর সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয় এবং আমাদের একজন সদস্য আহত হয়েছেন।
ওই ঘটনায় সন্দেহভাজন একজনকে আমরা হেফাজতে নিয়েছি। এখন পর্যন্ত দুই জন মারা গেছেন। আপাতত ঘটনাস্থলের আশপাশের এলাকায় কোনো ধরনের হুমকি নেই বলেও জানান লি।
তবে হামলার পেছনে কী কারণ তা প্রাথমিক জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা লি। এ বিষয়ে তদন্ত হচ্ছে। হামলাকারীর বিষয়েও কোনো তথ্য জানানো হয়নি।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতল শপিং মলটিতে স্টোর ও রেস্টুরেন্ট মিলিয়ে দেড় শতাধিক আউটলেট রয়েছে।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










