যুক্তরাষ্ট্রে শপিংমলে বন্দুক হামলা, শিশুসহ আহত ৮
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৭ পিএম, ২১ নভেম্বর ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মে ফেয়ার মলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় অন্তত ৮ জন আহত হয়েছেন। তবে এতে কারও মৃত্যু হয়নি।আহতদের মধ্যে ৭ জন বয়বৃদ্ধ হলেও, একজন শিশুও রয়েছে। তাদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে হামলা শুরু হলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছালে দুষ্কৃতকারী পালিয়ে যান।
ওয়াউওয়াটোসার পুলিশ প্রধান ব্যারি ওয়েবের জানিয়েছেন, বন্দুকবাজদের একজন শ্বেতাঙ্গ। তার বয়স ২০ থেকে ৩০-এর মধ্যে। তাকে খোঁজার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন ওই অফিসার। তবে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনো কোন তথ্য পাওয়া যায়নি। তদন্তের স্বার্থে ওই শপিংমল সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছে পুলিশ।
গুলি চালনার সময় মলের কর্মী এবং উপস্থিত ব্যক্তিরা বিল্ডিংয়ের ভিতর আশ্রয় নেন। শোপের জিল উলে নামের এক মহিলা সেখানকার এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ঘটনার সময় তিনি ৭৯ বছর বয়সি মায়ের সঙ্গে মলের ভিতরেই ছিলেন। সে সময় তিনি ১০-১৫টি গুলির শব্দ শুনেছেন।
অপর এক ব্যক্তির দাবি, তিনি ৮-১২ রাউন্ড গুলির শব্দ শুনেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে এক বন্দুকধারী শপিংমলে প্রবেশ করে গুলি চালানো শুরু করে।
এদিকে, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই হামলার ঘটনা খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসনের সহায়তা চেয়েছে। হামলাকারী শক্তিশালী বলে ধারণা করছেন স্থানীয় মেয়র ডেনিস ম্যাকব্রিড। তাকে গ্রেফতারে উইসকনসিনের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ থাকার পরামর্শ দেয়া হয়েছে। সূত্র : রয়টার্স
-জেডসি
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭








