ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১:১২:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার মহান স্বাধীনতা দিবস আজ শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না

যুক্তরাষ্ট্রে হাসপাতালে ভর্তির রেকর্ড, লাগামহীন ওমিক্রন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৮ এএম, ১১ জানুয়ারি ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের জেরে যুক্তরাষ্ট্রে হাসপাতালে রোগীদের ভর্তির হার ব্যাপকভাবে বেড়েছে। স্থানীয় সময় সোমবার দেশটিতে রেকর্ড সংখ্যক রোগী ভর্তি হয়েছেন।
বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ওমিক্রন সংক্রমণের জেরে দেশটির কয়েকটি অঙ্গরাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা অনেকটাই ভেঙ্গে পড়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে রেকর্ড ১ লাখ ৩২ হাজার ৬৬৪ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর আগে গত জানুয়ারিতে ১ লাখ ৩২ হাজার ৫১ জন রোগী যুক্তরাষ্ট্রের হাসপাতালে ভর্তি হয়েছিলেন।