যুক্তরাষ্ট্রে ২ বছরে ৬ হাজার যৌন নিপীড়নের অভিযোগ পেয়েছে উবার
ইউ.এন.বি নিউজ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৩ পিএম, ৬ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
যুক্তরাষ্ট্রে ২ বছরে ৬ হাজার যৌন নিপীড়নের অভিযোগ পেয়েছে উবার
উবার জানিয়েছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে ২০১৭ ও ২০১৮ সালে যৌন নিপীড়নের প্রায় ৬ হাজার অভিযোগ পেয়েছে, খবর বিবিসি।
এদিকে, ২০১৮ সালে যাতায়াতের পরিমাণ বেশি হওয়ায় ঘটনার হার ১৬ শতাংশ কমেছে, তবে বেড়েছে মামলার সংখ্যা।
নিরাপত্তা উন্নয়নে নিজেদের প্রতিশ্রুতি দেখাতে উবারের প্রকাশ করা এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
উবারের বিষয়ে সিদ্ধান্ত যাচাই করে দেখা বিশ্বব্যাপী বাড়ছে। সম্প্রতি তারা লন্ডনে কাজ করার নিবন্ধন হারিয়েছে।
প্রতিবেদনে দেখা যায়, যুক্তরাষ্ট্রে দুই বছরে ২৩০ কোটি যাত্রায় ৫,৯৮১টি যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। মোট যাত্রার ৯৯ দশমিক ৯ শতাংশই কোনো ধরনের নিরাপত্তাজনিত সমস্যা ছাড়াই সমাপ্ত হয়েছে।
অভিযোগ করা এসব যৌন নিপীড়নের ঘটনায় প্রায় অর্ধেক ক্ষেত্রে চালকদের বিপরীতে যাত্রীদের দায়ী করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।
উবার জানিয়েছে, এ প্রতিবেদনটি তাদের রাইড শেয়ারিং ব্যবসায় সুরক্ষা নিয়ে করা প্রথম ব্যাপক ভিত্তিক পর্যালোচনা।
প্রতিষ্ঠানটির প্রধান আইন কর্মকর্তা টনি ওয়েস্ট বলেন, ‘এসব নিরাপত্তার বিষয় নিয়ে কথাবার্তা থাকা প্রতিবেদন স্বেচ্ছায় প্রকাশ করা সহজ নয়। বেশির ভাগ প্রতিষ্ঠান যৌন সহিংসতার মতো বিষয়ে কথা বলে না। কারণ এগুলো নেতিবাচক সংবাদের শিরোনাম ও মানুষের সমালোচনা বয়ে আনার ঝুঁকি সৃষ্টি করে। কিন্তু আমরা মনে করি সময় এখন নতুন কিছু করার।’
উবার বলছে, ২০১৮ সালে যৌন নিপীড়নের অভিযোগ এসেছে ৩,০৪৫টি। ২০১৭ সালে এটি ছিল ২,৯৩৬টি।
প্রতিষ্ঠানটির মাধ্যমে গত বছর যুক্তরাষ্ট্রে ১৩০ কোটি যাত্রা সম্পন্ন হয়েছে। আগের বছর তা ছিল ১০০ কোটি।
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ











