যুক্তরাষ্ট্রে ২৮ ঘন্টায় আরও ৩৮০ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৯ এএম, ৩১ মার্চ ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসে সকল রেকর্ড ছাড়িয়েছে যুক্তরাষ্ট্র। সংক্রমণের দিক থেকে চীন, ইতালি ও স্পেনকে ছাড়িয়ে গেছে ট্রাম্পের দেশ। একইভাবে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৮০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ১৬৪ জন।
আর গত একদিনে ২২ হাজার ১৭৮ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ২৪৮ জনে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ ইয়র্ক। রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ৬৭ হাজারেরও বেশি। আর মারা গেছেন ১ হাজার ৩৪২ জন অধিবাসী। এরপরই রয়েছে নিউ জার্সি। যেখানে সাড়ে ১৬ হাজারের অধিক মানুষের দেহে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ১৯৮ জনের।
নতুন এক গবেষণায় দেশটির বিশেষজ্ঞরা বলছেন, ‘খুব শিগগিরই করোনার মূলকেন্দ্র হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী ছয়মাসের মধ্যে দেশটির ২ লাখের বেশি মানুষ প্রাণ হারাতে পারেন।’
বিশেষজ্ঞদের সঙ্গে সহমত পোষণ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাগরিকদের আরও অন্তত ১ মাস সামাজিক দূরত্ব বজায় রেখে চলার নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে চলমান সংকটাবস্থায় নিউ ইয়র্কে কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন। নিউ ইয়র্ক মেট্রো অঞ্চল থেকে বের হয়ে অন্য কোন অঙ্গরাজ্যে গেলে প্রত্যেককে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
করোনার প্রকোপ ঠেকাতে নিরলসভাবে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে মারা যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরাও। গত সপ্তাহে পরীক্ষার পর করোনা ধরা পড়ে মিসোরি রাজ্যের সেন্ট লুইসের সেন্ট ম্যারি হসপিটালের নার্স জুডি উইলসন গ্রিফফিনের। পরে তিনি মারা যান।
অন্যদিকে, চিকিৎসক, নার্স এবং হাসপাতালে কর্মরত অন্যরা বেশ কিছুদিন থেকেই ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর (পিপিই) অভাবের কথা বলে আসছেন। সুরক্ষা স্যুট, মাস্ক, গ্লোভস, হেড কভার প্রয়োজনের তুলনায় পাচ্ছেন না তারা। সে কারণে অনেক বেশি ঝুঁকির মধ্যে কাজ করতে হচ্ছে তাদের।
এদিকে উদ্ভুত পরিস্থিতি মোকাবিলোয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ ট্রিলিয়ন ডলারের করোনা ভাইরাস রিলিফ বিলে স্বাক্ষর করেছেন। করোনা ভাইরাসের কারণে আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতেই মূলত এ বিল পাশ করা হয়েছে।
করোনায় বিপর্যস্ত এলাকার জনগণকে এই অর্থ সহায়তা দেয়া হবে। হাসপাতালের জন্য নেওয়া মার্শাল পরিকল্পনাতেই প্রণোদনার ১৩০ বিলিয়ন ডলার ব্যয় করা হবে বলেও জানান ট্রাম্প।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











