যুক্তরাষ্ট্রের অভিবাসী বন্দিশালায় নারী-শিশুদের জন্য ভয়াবহ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৮ পিএম, ৪ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বন্দিশালার ভয়াবহ চিত্র প্রকাশ্যে এসেছে। দেশটির সরকারি তদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলির অভিবাসী বন্দিশালাগুলো বিপদজনকভাবে ভরপুর।
টেক্সাসের রিও গ্রান্ডে থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, বন্দিশালায় যেখানে ৪০ জন পুরুষের থাকার কথা সেখানে ৫১ জন নারীকে বন্দী করে রাখা হয়েছে। যেখানে ৪২ জন নারী থাকার কথা সেখানে ৭১ জন পুরুষ অভিবাসীকে আটকে রাখা হয়েছে।
কোনো কোনো কারাকক্ষে শুধু দাঁড়ানোর মতো জায়গা রয়েছে। আর সেখানে পুরুষদের এক সপ্তাহ থাকতে হয়েছে। খবর বিবিসির।
এধরনের একটি বন্দিশালার একজন ম্যানেজার বলেন, পরিস্থিতি টাইম বোমার মতো। যেকোনো সময়ে বিস্ফোরণ ঘটতে পারে।
মার্কিন ইনস্পেকটর জেনারেল অফিসের কর্মকর্তারা রিও গ্রান্ডে এলাকার সাতটি অভিবাসী বন্দিশালায় এই তদন্ত চালিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভিড় আর দীর্ঘ সময় আটক থাকার ফলে সরকারি কর্মকর্তা এবং বন্দীদের স্বাস্থ্য ঝুঁকি ও নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন’।
কারাগারগুলো পরিদর্শন করে তদন্তকারীরা দেখেছেন, শিশুদের সর্বোচ্চ ৭১ ঘণ্টা আটক রাখার নিয়ম থাকলেও ৩৩ শতাংশ শিশুকে তার চেয়েও বেশি সময় আটক রাখা হয়েছে। এ সময় তাদের গরম খাবার দেয়া হয়নি, গোসল করার পানি কিংবা পরিষ্কার পোশাক সরবরাহেরও ব্যবস্থাও ছিল না।
ইনস্পেকটারদের রিপোর্টে বলা হয়েছে, ‘বন্দিশালায় যাওয়ার পর আমাদের দেখে আটক অভিবাসীরা চিৎকার করতে থাকে, কারাকক্ষের দরজা-জানালায় আঘাত করতে থাকে এবং আমাদের কাছে চিরকুট পাঠানোর চেষ্টা করে।’
মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল বিভাগের হিসেব অনুযায়ী রিও গ্রান্ডে এলাকায় অভিবাসনকারীদের সংখ্যা সবচেয়ে বেশি। গত এক বছরে এই এলাকা থেকে ২ লাখ ৫০ হাজার অভিবাসীকে আটক করা হয়েছে।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











