যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী মনোনীত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫১ পিএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্ত্রীপরিষদে প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে ড. জ্যানেট ইয়েলেনের মনোনয়নকে সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট ফাইন্যান্স কমিটি। ফলে ধারণা করা হচ্ছে তিনি সিনেটে পূর্ণাঙ্গ অনুমোদন পাবেন সহজেই। কিন্তু রিপাবলিকানরা তাকে অর্থনৈতিক নীতিগুলোতে উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন। তার মনোনয়ন নিশ্চিত করতে আগামী সোমবার ভোট হবে সিনেটে। এই ভোটের বিষয়ে শুক্রবার সিনেটে ঘোষণা দেন সংখ্যাগরিষ্ঠ সিনেট নেতা চাক শুমার। সিনেটে অনুমোদন পেলেই জ্যানেট ইয়েলেন হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী। তিনি নতুন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনে অর্থনৈতিক এজেন্ডা নিয়ে কাজ করবেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে আরো বলা হয়, শুক্রবার দিনের শেষের দিকে সিনেট ফাইন্যান্স কমিটিতে তার মনোনয়ন ইস্যুতে ভোট হয়। এতে জ্যানেট ইয়েলেনের পক্ষে পড়েছে ২৬ ভোট। বিপক্ষে কোনো ভোট পড়েনি। অর্থমন্ত্রী হিসেবে তার নিয়োগ নিশ্চিত হলে প্রেসিডেন্ট বাইডেন যে উচ্চাকাঙ্খী করোনা ভাইরাস বিষয়ক খরচ, অবকাঠামোগত বিনিয়োগ, আয়কর বৃদ্ধির পরিকল্পনা করেছেন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রিপাবলিকান সিনেটর মাইক ক্রাপো।
ভোটের পর তিনি বলেন, ড. ইয়েলেনের সঙ্গে তার বেশ কিছু অবস্থান সম্পর্কে আমার কড়া মতবিরোধ আছে। তবে তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদের সঙ্গে কাজ করবেন। তাই কমিটিতে রিপাবলিকানরা তাকে ভোট দিয়েছেন। এটা হলো আমাদের শক্তিশালী অবস্থান, যেটা বলে দেয় যে আমরা তার সঙ্গে কাজ করতে চাই।
উল্লেখ্য, শপথ নেয়ার আগেই প্রেসিডেন্ট জো বাইডেন ১.৯ ট্রিলিয়ন ডলারের করোনা রিলিফ পরিকল্পনা ঘোষণা করেছেন। অবকাঠামো খাত, পরিবেশবান্ধব বিদ্যুত, শিক্ষা এবং মার্কিনিদের প্রতিযোগিতামূলক করে তোলার গবেষণাকে সমৃদ্ধ করার জন্য ২ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রত্যয় ঘোষণা করেছেন। তার এসব খরচের খাতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন ড. ইয়েলেন। মঙ্গলবার তার মনোনয়ন নিয়ে সিনেট ফাইন্যান্স কমিটিতে শুনানি হয়েছে।
৭৪ বছর বয়সী জ্যানেট ইয়েলেন এর আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ছিলেন। অর্থনীতিবিদ হিসেবে তার রয়েছে খ্যাতি। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের অর্থনীতি বিষয়ক শীর্ষ উপদেষ্টা ছিলেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
২০০৭ সাল থেকে শুরু হওয়া অর্থনৈতিক সঙ্কট ও আর্থিক মন্দা কাটিয়ে উঠায় তার অবদান অনস্বীকার্য। তিনি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ার ছিলেন। কর্মজীবীদের ওপর ব্যাংক পলিসির ক্ষতিকর প্রভাব এবং যুক্তরাষ্ট্রে অসমভাবে খরচ বৃদ্ধির বিষয়ে অধিক মনোযোগ দেয়ার জন্য তিনি মার্কিনিদের কাছে শ্রদ্ধার পাত্রী হয়ে আছেন।
একটি ডাক্তার ও প্রাথমিক স্কুলের শিক্ষক পরিবারের কন্যা তিনি। বড় হয়েছেন নিউইয়র্ক সিটিতে। ব্রাউন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে ডিগ্রি অর্জন করেছেন। এরপর ইয়েল থেকে সম্পন্ন করেন পিএইচডি। ফেডারেল রিজার্ভের চেয়ার এবং সরকারের কাজ করা ছাড়াও তিনি নিজেকে ব্যস্ত রাখতেন অধ্যাপনায়। তিনি বার্কলিতে অবস্থিত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় একজন প্রফেসর হিসেবে শিক্ষাদান করেছেন। বিয়ে করেছেন অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী জর্জ আকারলোফকে। ১৯৭০ এর দশকে ফেডারেল রিজার্ভে একজন গবেষক হিসেবে কাজ করার সময় তার সঙ্গে ইয়েলের পরিচয় হয়। তাদের রয়েছে একটি পুত্র সন্তান। তিনিও অর্থনীতির একজন প্রফেসর।
-জেডসি
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি








