যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হেনেছে হারিকেন ‘ডেল্টা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪২ পিএম, ১০ অক্টোবর ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের ক্রেওল উপকূলে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ঘণ্টায় ১৫৫ কিলোমিটার বেগে আঘাত আঘাত হেনেছে হারিকেন ‘ডেল্টা’।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, উপকূলে আঘাত হানার সময় হারিকেন ডেল্টা ক্যাটাগরি ২ মাত্রার থাকলেও ঘণ্টাখানেক পরেই শক্তি হারিয়ে সেটি ক্যাটাগরি ১-এ নেমে আসে। তবে ঝড়টি এখনও প্রাণঘাতী হতে উঠতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
গত আগস্টে ঘূর্ণিঝড় লরার আঘাত সামলাতে না সামলাতেই এ অঙ্গরাজ্যের বাসিন্দারা আবারও দুর্যোগের সম্মুখীন হলেন। খবর বিবিসি।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টার দিকে ডেল্টার বাতাসের গতি ছিল ঘণ্টায় সর্বোচ্চ ৯০ মাইল। তবে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটি শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। ঝড়ের ফলে সেখানে ব্রাপক বৃষ্টি হচ্ছে। এর জেরে লুইজিয়ানায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে। এতে পানিবন্দি হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন অন্তত ৫৫ লাখ মানুষ।
দেশটির আবহওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, হারিকেন ডেল্টার কারণে লুইজিয়ানার বেশিরভাগ এলাকায় ৫ থেকে ১০ ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে। এমনকি কিছু কিছু জায়গায় এর পরিমাণ ১৫ ইঞ্চিতে পৌঁছাতে পারে বলে সতর্ক করা হয়েছে।
পাওয়ারআউটেজ নামে একটি ওয়েবসাইটের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, হারিকেন ডেল্টার কারণে লুইজিয়ানার প্রায় সাড়ে তিন লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। টেক্সাসেও বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন এক লাখের বেশি বাসিন্দা।
এদিকে যুক্তরাষ্ট্রের আঘাত হানার সঙ্গে সঙ্গেই ভয়ঙ্কর একটি রেকর্ড গড়েছে হারিকেন ডেল্টা। এটি চলতি বছরে দেশটিতে আঘাত হানা ১০ম ঝড়। ২০০৫ সালের পর আর এক মৌসুমে এত বেশি ঝড়ের মুখোমুখি হয়নি যুক্তরাষ্ট্র।
এছাড়া, চলতি বছর দেশটিতে এত বেশি ঝড় হচ্ছে যে, সেগুলোর জন্য পূর্বনির্ধারিত নামের ভাণ্ডারই ফুরিয়ে গেছে। একারণে ১৯৫০ সালের পর যুক্তরাষ্ট্রের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো নতুন ঝড়ের নামকরণ করতে গ্রিক বর্ণমালা ব্যবহার করা হচ্ছে।
হারিকেন ডেল্টার মাত্র ছয় সপ্তাহ আগে লুইজিয়ানাতেই তাণ্ডব চালিয়েছিল প্রলয়ঙ্করী হারিকেন লরা। ক্যাটাগরি ৪ মাত্রার এ ঝড়ের কারণে বন্ধ হয়ে গিয়েছিল উপকূলের শত শত তেল স্থাপনা। এর এক মাস যেতে না যেতে একই অঞ্চলে ফের তাণ্ডব চালায় স্যালি নামে আরেকটি সামুদ্রিক ঝড়।
-জেডসি
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











