যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৮ পিএম, ২০ জানুয়ারি ২০২১ বুধবার
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন। দেশটির স্থানীয় সময় আজ বুধবার সকাল সাড়ে ১১ টা নাগাদ শপথ নেন বাইডেন। মার্কিন প্রধান বিচারপতি জন রবার্টস জো বাইডেনকে শপথ বাক্য পাঠ করান।
এর আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ ও এশীয় ভাইস প্রেসিডেন্ট। এমন কি তিনি দেশটির ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট। কমলা হ্যারিসকে শপথ বাক্য পাঠ করান দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি সোনিয়া সোটোমেয়র।
এদিকে শপথ নেওয়ার আগে বাইডেন টুইট বার্তায় বলেছেন, আমেরিকার জন্য নতুন দিন। এছাড়া কমলা হ্যারিস শপথের আগে টুইটে বলেছেন বলেছেন যে তার আগে যেসব নারী এসেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। লিখেন,আমি তাদের কাঁধের ওপরেই দাঁড়িয়ে আছি।
এবারের শপথ অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসি ভূতুড়ে নগরীতে পরিণত হয়েছে।তাই সেনাবেষ্টনির মধ্যেই শপথ নিলেন বাইডেন ও হ্যারিস। তবে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ।
এছাড়াও ক্যাপিটল ভবনে এসেছেন সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। এসেছেন সাবেক ফার্স্ট লেডি লরা বুশ, মিশেল ওবামা।
বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ অনুষ্ঠানে উপস্থিত না হলেও উপস্থিত হয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। উপস্থিত হয়েছেন আরও নামী দামী তারকা।
সাধারণত যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের অভিষেক হয়ে থাকে আনন্দমুখর পরিবেশে। লাখ লাখ মানুষ অভিষেক অনুষ্ঠান উদযাপন করতে ওয়াশিংটন ডিসিতে জড়ো হন। আমন্ত্রিত অতিথি ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে অনুষ্ঠান দেখতে আসে মানুষ। কিন্তু এবার সেই চিরচেনা দৃশ্যের দেখা মিললো না শপথ অনুষ্ঠানে।
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি