ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৯:৩২:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

যে ধরনের মানুষ থেকে দূরে থাকবেন

লাইফস্টাইল ডেস্ক  | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৭ পিএম, ২০ অক্টোবর ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্যক্তিজীবনে প্রতিটি মানুষই গুরুত্বপূর্ণ। তবে অনেকেই আছেন যারা ব্যক্তিজীবনে নেতিবাচক প্রভাবের কারণ হয়ে উঠেন। তাই এসব মানুষ থেকে দূরে থাকাই উত্তম।

বিষাক্ত মানুষ : এ ধরনের মানুষেরা সব সময় আপনার সমালোচনা করেন। যারা কিনা আপনার সম্পর্ককে চালিত করার অন্যতম কারণও বটে। এতে ব্যক্তিজীবনে মানসিক ক্লান্তি চলে আসে। তাই মানসিকভাবে সুস্থ থাকতে, তাদের থেকে দূরে থাকাই শ্রেয়।

প্রভাবশালী মানুষ : এ ধরনের ব্যক্তিত্বের মানুষেরা সব সময় অন্যদের ওপর আধিপত্য চালাতে চায়। ব্যক্তিকে নিজের ইচ্ছের বিরুদ্ধে নানান ধরনের কাজে অনুপ্রাণিত করে থাকে। ব্যক্তির জীবনের নিয়ন্ত্রণও করে থাকে তারা। তাই আত্মসম্মান রক্ষার্থে, এ ধরনের লোকদের থেকে দূরে থাকা জরুরি।

অহংকারী মানুষ : তারা কেবলই নিজের সম্পর্কে চিন্তাভাবনা করে। অন্যদের সহানুভূতির কোনো মূল্য দেয় না। হঠাৎ করেই তারা যে কাউকে আঘাত করতে পারে। তাই তাদের থেকে দূরে থাকাও জরুরি।

নাটুকে মানুষ : তারা ছোটখাটো বিষয় নিয়ে নাটক করে অন্যদের দৃষ্টি আকর্ষণ করে থাকে। যা কিনা ব্যক্তির মানসিক স্বাস্থ্যের ওপর বেশ খারাপ প্রভাব রাখে। তাই তাদেরও এড়িয়ে যাওয়া উচিত।

মিথ্যেবাদী মানুষ : তারা ক্রমাগত মিথ্যা বলে অন্যের বিশ্বাস নিয়ে খেলা করে। এতে ব্যক্তির মানসিক শান্তিও ভেঙে যায়। তাই চিহ্নিত করে তাদের এড়িয়ে যাওয়ার জরুরি।