ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১৩:৩৩:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩ রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

যেকোন দেশের স্বার্থকে বিশ্ব ব্যাংকের সমর্থন দেয়া উচিত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৪:৪৪ পিএম, ২২ জুন ২০১৮ শুক্রবার

বিশ্ব ব্যাংকের সফররত নির্বাহী পরিচালক অপর্না সুব্রামনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে বলেছেন, যেকোন দেশের জাতীয় অগ্রাধিকারকে অবশ্যই ব্যাংকের সমর্থন দেয়া উচিত।


বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ ভবনে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, বিশ্ব ব্যাংক নির্বাহী পরিচালক বলেছেন, ‘আমি মনে করি যেকোন দেশের জাতীয় অগ্রাধিকারের প্রতি ব্যাংকের সমর্থন দেয়া উচিত।’


প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের কৃষিসহ বেশকিছু খাতের উন্নয়নে সরকার কর্তৃক ভর্তুকি প্রদানের ক্ষেত্রে বিশ্ব ব্যাংকের ঋণ দেয়ার শর্ত আরোপের কথা উত্থাপন করলে অপর্না সুব্রামনি এ মন্তব্য করেন।


বিশ্ব ব্যাংক নির্বাহী পরিচালক বলেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশে এসএমই খাতের উন্নয়নে ব্যাংক অর্থায়ন করছে। সুব্রামনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির উচ্ছসিত প্রশংসা করে বলেন, ‘আপনি বাংলাদেশকে একটি গর্বিত অবস্থানে নিয়ে এসেছেন।’


এ প্রসঙ্গে বিশ্ব ব্যাংক নির্বাহী পরিচালক বাংলাদেশের ৭ দশমিক ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির কথা উল্লেখ করে বলেন, দেশের জন্য এটি একটি বিরাট অর্জন। তিনি বলেন, ‘বাংলাদেশের এই সাফল্যের গল্প অন্যান্যের দেশের জন্য অনুসরণীয়।’


তিনি আরো বলেন, জনগণের গড় আয়ু বৃদ্ধি, শিশু ও মাতৃ মৃত্যুর হার হ্রাস এবং নারীর ক্ষমতায়নের মতো বিভিন্ন আর্থ-সামাজিক খাতে বাংলাদেশ অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে।


প্রধানমন্ত্রী বলেন, তাঁর দল আর্থ-সামাজিক উন্নয়নে সুনিদিষ্ট নীতি গ্রহণ করেছে। এর ফলে গত সাড়ে ৯ বছরে দেশের জনগণ ব্যাপক অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যক্ষ করেছে।


তিনি বলেন, স্বাধীনতার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ-বিধ্বস্ত দেশ পুনর্গঠনের কাজ শুরু করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ১৯৭৫ সালে তাকে বর্বরোচিত হত্যার পর এই অগ্রগতি থেমে যায়।


তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু জীবিত থাকলে বাংলাদেশ আরো উন্নতি করতে পারতো।’


শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে দীর্ঘদিন সামরিক শাসন বলবৎ ছিল। এই সামরিক শাসন দেশের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করেছে।


প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের প্রথম অগ্রাধিকার ছিল খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং জনগণের সামাজিক নিরাপত্তা বিধান। পাশাপাশি জাতির জনকের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গঠন।


শেখ হাসিনা বলেন,সরকার ইতোমধ্যেই জনগণের বিশেষ করে নারীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেছে। নারী শিক্ষার ওপর সরকার বিশেষ গুরুত্বারোপ করায় প্রাথমিক পর্যায়ে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে গেছে।


১৯৭৫ সালের ১৫ আগস্টের বিয়োগান্তক ঘটনার পর দীর্ঘ ৬ বছর শরনার্থী জীবনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সামরিক এক নায়করা সেসময় তাঁকে দেশে ফিরে আসতে দেয়নি।


এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন।


ভারতের নাগরিক অপর্না সুব্রামনি ২০১৭ সালের ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ, ভুটান, ভারত ও শ্রীলংকা সমন্বয় বিশ্ব ব্যাংক গ্রুপের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।