যেভাবে জানবেন ভোটার নম্বর ও কেন্দ্র
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৩ এএম, ৭ জানুয়ারি ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
সকাল ৮টা থেকে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোট দিতে হলে জানতে হবে ভোটার নম্বর ও কেন্দ্রের নাম। এ কাজটি সহজ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামে একটি অ্যাপ চালু করেছে ইসি। ভোটার নম্বর, কোন এলাকার ভোটার, ভোট কেন্দ্রের নাম ও ঠিকানা সংবলিত বিস্তারিত তথ্য এখন হাতের মুঠোয়। নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত অ্যাপে ভোট সম্পর্কিত সব তথ্যই রয়েছে।
দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপটি গত নভেম্বরে উদ্বোধন করেছে নির্বাচন কমিশন। গুগল প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে ইসির অ্যাপটি।
স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপটিতে প্রবেশ করে প্রথম ভাষা নির্বাচন করতে হবে। এরপর ভোটার নিজের নম্বর জানতে চাইলে প্রথমে জন্মতারিখ ও জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে যাচাই করতে হবে। দেখা যাবে ভোটার নম্বর ও ভোটিং ক্রমিক নম্বর।
এরপর ভোটকেন্দ্র সম্পর্কে জানতে চাইলে ওপরের দিকে ডান পাশের সাইড বারে ভোটার কেন্দ্র অপশনে গিয়ে আবার জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্মতারিখ লিখতে হবে। সেখানে ভোটকেন্দ্রের তথ্য আসবে গুগল ম্যাপে ঠিকানাসহ। সংশ্লিষ্ট আসনে প্রার্থী কারা, সে তথ্যও আসবে।
ভোটারের তথ্য ছাড়াও রয়েছে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও নির্বাচনের ফলাফল নামে দুটি অপশন। সেখানে নির্বাচনের সরাসরি আপডেট জানা যাবে, নিবন্ধিত দল সম্পর্কেও জানা যাবে। ভোট হওয়ার পর ফলাফল অপশনে নির্বাচনের তথ্য জানা যাবে। সেখানে একাদশ সংসদ নির্বাচনের ফলাফল দেওয়া আছে।
ভোটের দিন দুই ঘণ্টা পরপর ভোটের প্রাপ্ত ফলাফল অ্যাপে হালনাগাদ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


