যেভাবে ফুড ব্লগার হয়ে উঠলেন শিক্ষার্থী জেসি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৫ পিএম, ৭ মে ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ডিজিটাল বিশ্ব যেভাবে রেসের লাগামহীন ঘোড়ার মতো দৌড়াচ্ছে তাতে পরিবর্তন এসেছে জীবনযাত্রার মানে এবং কর্মক্ষেত্রে। করোনা অতিমারির সময়ে দক্ষতাহীন মানুষজন একদিকে হারিয়েছেন বেঁচে থাকার অবলম্বন চাকরি অপরদিকে ডিজিটাল স্কিল নির্ভর তরুণরা পথ বের করেছেন সম্ভাবনার। এই সংকটময় পরিস্থিতিতে দেশে বেড়েছে ই-কমার্স এবং এফ-কমার্সের ক্ষেত্র।
অনলাইন নির্ভর দক্ষতাগুলোর প্রয়োজনীয়তা বেশ ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে করোনাকালে। তরুণ প্রজন্ম নিজেদের মেধা আর শ্রম কাজে লাগিয়ে প্রতিনিয়তই উদ্ভাবন করে যাচ্ছেন নতুন নতুন কর্মক্ষেত্রের। স্যোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এখন আয়ের অন্যতম বড় উৎস বিশ্বব্যাপি। আগে শুধু ইউটিউব আয়ের বড় উৎস হলেও এখন ফেসবুকও ক্রিয়েটরদের অনেক বড় একটা সুযোগ করে দিয়েছে আয় করার।
কেউ কেউ ব্লগিং করছেন, কেউবা করছেন ডিজিটাল আঁকিবুঁকি আর কেউ মার্কেটিং। দৈনন্দিন কাজের পাশাপাশি অল্প কিছু সময় দক্ষতার সাথে এসব মিডিয়াতে ব্যয় করে সফলতার মুখ দেখছেন অনেকেই।
তেমনি একজন বগুড়ার আনিকা তাবাসসুম জেসি। পুন্ড্র ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজিতে পড়াশোনা করছেন জেসি। বগুড়ার মধ্যে খাবারের রিভিউ দিয়ে তিনি পরিচিতি লাভ করেন। ২০২২ সালের মে মাস থেকে ফুড ব্লগিং দিয়ে যাত্রা শুরু করলেও তিন মাস পর থেকে প্রায় সব ধরনের কনটেন্ট নিয়েই কাজ শুরু করেন। যার মধ্যে রয়েছে ফানি, সচেতনতা মূলক, রান্না, মুভি রিভিউসহ ডেইলি লাইফ।
জানতে চাইলে জেসি বলেন, প্রায় প্রতিদিনই বাহিরে খাওয়া হয়তো তাই ভাবলাম একটা ব্লগ বানাই। তারপর পেজ তৈরি করে আপলোড দিলাম। আর দেখি প্রায় ১০ হাজার মানুষ দেখেছেন, সেই অনুপ্রেরণা থেকেই আমি রেগুলার ব্লগিং শুরু করি। তারপর আর ফিরে তাকাতে হয়নি, এখন পেইজে প্রায় ৬০ হাজারের কাছাকাছি ফলোয়ার রয়েছে। এই যাত্রায় সব থেকে বেশি সহযোগিতা করেছে আমার বন্ধু বুশান, ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে সেই কাজ করেছে। বর্তমানে ফেসবুক বিজ্ঞাপন এবং স্পন্সর থেকে যা উপার্জন হচ্ছে তাতে নিজে খুব ভালো ভাবে চলতে পারছি।
জেসি আরও বলেন, আমাদের আসে পাশে অনেকে দারিদ্র্যতার কারণে চিকিৎসা করতে পারেনা, তাদের সমস্যা আমি ফেসবুকে তুলে ধরি এবং সেখান থেকে তাদের অনেক বড় একটি সাহায্য হয় এবং আমি নিজেও সাহায্য করি।
তিনি বলেন, উপার্জিত অর্থ দিয়ে শীতের মধ্য কম্বল দিয়েছি, একটা এতিম মাদ্রাসার কোরআন শরিফ থেকে শুরু করে কম্বল, তোষক, চাল, ডালসহ মাসের পুরো বাজার করে দিয়েছি। কয়েক মাস আগে প্রায় ৮-১০ জন এতিম বাচ্চাদের শখ পূরণ করার চেষ্টা করেছি।
আনিকা তাবাসসুম জেসি জানান, ভবিষ্যতে বাংলাদেশের সব জেলার বিশেষ যেসব বিষয়বস্তু আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করবো। এমনকি দেশের বাহিরের বিষয়বস্তুও তোলা ধরার ইচ্ছা আছে। সবসময় অসহায় মানুষের পাশে থাকতে চাই। এখন ছোট পরিসরে করছি যখন আয় বেশি হবে তখন বড় পরিসরে করবো ইনশাআল্লাহ।
ফেসবুকে ভিডিও বানানোর ক্ষেত্রে ফুড ব্লগিং খুব ভালো একটা সেক্টর বলে মন্তব্য করে জেসি বলেন, কেউ যদি মনে করেন তার কথায় কোনো জড়তা নেই এবং কনফিডেন্স আছে তারা ভিডিও বানানো শুরু করতে পারে। তবে ফুড ব্লগার হতে হলে শুরুর দিকে আপনার প্রচুর টাকা খরচ করা লাগবে এটাও মাথায় রাখা লাগবে। ফেসবুক এবং ইউটিউব থেকে ইনকাম করার জন্য সাধারণ মানুষের ধৈর্য ধরে কমপক্ষে ১-৩ বছর অপেক্ষা করার মানুষিকতা থাকা লাগবে। হাল ছেড়ে দিলে হবে না। আর আল্লাহ হয়তো আমার ভাগ্য এইদিকে ভালো রেখেছেন তাই পেজ খোলার মাত্র এক মাসের মধ্যেই আমার পেজ মনিটাইজেশন হয়েছে। যেটা এক কথায় মিরাকল একজন সাধারণ মানুষের জন্য। এটা সম্ভব হয়েছে আমার সাপোর্টারদের জন্য। তাদের কাছে কৃতজ্ঞ আমি।
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন


