যেসব জেলায় ৪ দিন বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৬ এএম, ৬ অক্টোবর ২০২৬ মঙ্গলবার
সংগৃহীত ছবি
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী চার দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বৃষ্টিও। একই সময়ে ধাপে ধাপে কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ দিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার বাড়তে পারে বৃষ্টির পরিমাণ
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে। এ দিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবারও থাকবে বৃষ্টি
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।
কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে এ দিনও দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শুক্রবার কমবে বৃষ্টির বিস্তার
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ দিনও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। ফলে বর্ষার শেষ পর্যায়ের এ বৃষ্টির পর ধীরে ধীরে দেশের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে।
- পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি মুনিরা
- জামদানি ও ফুলের সাজে পূর্ণিমা, মুগ্ধতায় ভক্তরা
- বুয়েট-বিসিএসের পথ ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ে নায়লা শারাফ
- শত বছর পর মিলল নতুন প্রজাতির ক্ষুদ্র বন্য বিড়ালের সন্ধান
- ফক্স নিউজে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট
- ডাব খাওয়ার উপকারিতা জেনে নিন
- সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জন্মদিন আজ
- অঙ্কুশ ও নুসরাতকে পর্দায় একসঙ্গে দেখা যাচ্ছে না কেন?
- শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- অভিজ্ঞতা ছাড়াই ১৫০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ
- দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা
- পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ে ‘নষ্ট দুধ’, হাসপাতালে ১৭ শিক্ষার্থী
- যেসব জেলায় ৪ দিন বৃষ্টির আভাস
- জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ
- দুর্গাপূজায় এবার ৫ দিন ছুটি,২২ অক্টোবর ছুটির অনুমোদন
- মানিকগঞ্জে চোখ জুড়াবে যে ৫ দর্শনীয় স্থান
- অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে
- বুয়েট-বিসিএসের পথ ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ে নায়লা শারাফ
- ভেঙে গেল প্রীতম-শাহতাজের সংসার
- নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
- বরিশালে ৬৩৭ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
- বিশ্ব শিক্ষক দিবস আজ
- প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে নারী গ্রেপ্তার
- ভোরের কুয়াশায় নীলফামারীতে শীতের আগমনী বার্তা
- আজ পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস
- দুর্গাপূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত শপিংমল খোলা
- পান রপ্তানি নিয়ে ‘সুখবর’
- গাজরের জুস হার্টের জন্য উপকারী, কতটুকু পান করবেন
- পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ে ‘নষ্ট দুধ’, হাসপাতালে ১৭ শিক্ষার্থী
- দুর্গাপূজায় এবার ৫ দিন ছুটি,২২ অক্টোবর ছুটির অনুমোদন





