যেসব ভুলে কিডনিতে পাথর হয়
স্বাস্থ্য ডেস্ক: | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১২ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
কিডনি শরীরের অন্যতম অঙ্গ। গুরুত্বপূর্ণ এই রেচনতন্ত্রে সমস্যা দেখা দিলে বিপদ! বিশেষ করে আমাদের ছোটখাটো কিছু ভুলে কিডনিতে পাথর জমে। তাই সময় থাকতে থাকতে সাবধান হন। আর চেষ্টা করুন নিজেকে ঝটপট শুধরে ফেলার। জানুন কোন কোন ভুলে কিডনিতে পাথর জমে।
ওজন বাড়লেই বিপদ
ওজন স্বাভাবিকের গণ্ডি পেরিয়ে গেলে একাধিক জটিল অসুখের খপ্পরে পড়ার আশঙ্কা বাড়ে। আর এই তালিকায় কিডনি স্টোনের মতো জটিল সমস্যাও রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
তাই এই ভয়াল অসুখের ফাঁদ এড়িয়ে চলতে চাইলে আপনাকে যেন তেন প্রকারেণ ওজন কমাতেই হবে। আর এই কাজে আপনাকে সাহায্য করবে সঠিক খাদ্যাভ্যাস। তাই আজ থেকেই তেল সম্পৃক্ত খাবার এড়িয়ে ফল, শাক ও সবজি বেশি পরিমাণে খান।
লবণ ও চিনি এড়িয়ে চলুন
আমাদের মধ্যে অনেকের ডায়েটেই লবণ ও চিনির আধিক্য থাকে। আর জানলে অবাক হবেন, এই দুটি উপাদানই কিন্তু কিডনি স্টোন বাঁধাতে পারে।
প্রসঙ্গত উল্লেখ্য, চিনিতে রয়েছে ফ্রুকটোজ নামক একটি উপাদান। আর এই উপাদান কিডনিতে স্টোন তৈরিতে সাহায্য করতে পারে। ঠিক একইভাবে অতিরিক্ত লবণ খেলে কিডনিতে ক্যালশিয়াম জমা হওয়ার আশঙ্কা বাড়ে। তাই সুস্থ থাকতে লবণ-চিনি খাওয়া কমান।
প্রাণিজ প্রোটিনই সমস্যার কারণ
ডিম, মাছ, মাংস খেতে খুব ভালোবাসেন? তাহলে যত দ্রুত সম্ভব শুধরে যেতে হবে। কারণ এই ধরনের প্রাণিজ প্রোটিন বেশি পরিমাণে খেলে শরীরে বাড়তে পারে ইউরিক অ্যাসিড লেভেল। যার ফলে কিডনিতে স্টোন হওয়ার আশঙ্কা বাড়ে বৈকি! তাই সুস্থ থাকতে এই ধরনের প্রাণিজ প্রোটিন খাওয়ার অভ্যাস ছাড়তে হবে। এই নিয়মটা মেনে চললেই উপকার পাবেন হাতেনাতে।
পানির ঘাটতি হলেই মুশকিল
আমাদের মধ্যে অনেকেই পর্যাপ্ত পরিমাণে পানি পান করেন না। আর এই ভুলটা করেন বলেই তাদের কিডনিতে স্টোন হওয়ার আশঙ্কা বাড়ে। তাই এই ভয়াল অসুখের থেকে দূরত্ব বজায় রাখতে চাইলে আপনাকে প্রতিদিন অন্ততপক্ষে ৩ লিটার পানি পান করতে হবে। এই কাজটি করলেই প্রস্রাবের পরিমাণ বাড়বে। যার ফলে ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাবে স্টোন সৃষ্টিকারী সব উপাদান।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



