যোগ্যতাবলে নারী জায়গা করে নিয়েছে : কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:১৪ পিএম, ৩০ মার্চ ২০১৮ শুক্রবার
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, কোনো রকম করুণা নয়, নিজের দক্ষতা ও যোগ্যতাবলে সমাজের সকল ক্ষেত্রে নারীরা জায়গা করে নিয়েছে। যে কোনো দূর্যোগ-সংকটে নারীরা দুইবার মরে। আবার যে কোনো সংকটে নারীরাই রূখে দাঁড়ায়।
বৃহস্পতিবার রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে `বাংলাদেশ উইমেন পুলিশ অ্যাওয়ার্ড ২০১৮` প্রদান উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কৃষিমন্ত্রী বলেন, বিচারক, চিকিৎসক, সাংবাদিক, পুলিশ, আমলা থেকে শুরু করে সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীরা জায়গা করে নিয়েছে। নারীরা কোনো শো পিস নয়, দক্ষতা, পরিশ্রম, মেধা ও যোগ্যতাবলে এ অবস্থা আদায় করে নিয়েছে। এটা কারো করুণা কিংবা ভিক্ষা নয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, নারীরা অত্যন্ত পেশাদারিত্ব ও দক্ষতার সাথে পুলিশে কাজ করছে। শুধু দেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও নারীরা সমানতালে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, নারীরা এখন আর ঘরে বসে থাকে না। কর্মক্ষেত্রে নারী পুরুষ সমানতালে কাজ করছে। দেশের চাঁদপুর, নরসিংদি ও রাজবাড়ি জেলায় নারী এসপিকে দায়িত্ব দেয়া হয়েছে। সেখানেও তারা অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে।
অনুষ্ঠানে মোট ছয় ক্যাটাগরিতে মোট ২০ জন নারী পুলিশ সদস্যেকে `বাংলাদেশ উইমেন পুলিশ অ্যাওয়ার্ড ২০১৮` প্রাপ্তি স্বরূপ সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দিন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী প্রমুখ।
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর











