যৌন নিপীড়ন: মার্কিন ধর্মযাজকের পদবী প্রত্যাহার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৮ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
যৌন নির্যাতনের দায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন খ্রিষ্টান ধর্মযাজকের পদবী প্রত্যাহার করা হয়েছে। ওয়াশিংটন রাজ্যের একটি চার্চে গত পাঁচ বছর যাবত আর্চবিশপের দায়িত্ব পালন করছিলেন তিনি। থিওডোর ম্যাককারিক নামের সেই যাজক এখন পর্যন্ত সবচেয়ে উচ্চ পদবীধারী এবং প্রভাবশালী কোনো ক্যাথলিক ব্যক্তিত্ব যার পদবী কেড়ে নেওয়া হল। চার্চ কর্তৃপক্ষের দেওয়া তথ্যের বরাতে করা প্রতিবেদনে এই ধর্মযাজকের পদবি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটেন ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ক্যাথলিক বিশপদের সংঘ জানিয়েছে, ‘যেকোনো বিশপ সে যত বড়ই প্রভাবশালী হোক না কেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। ম্যাককারিক এতদিন যত নির্যাতন চালিয়েছেন তার ক্ষত নিরাময়ে এটি একটি ছোট ধাপ মাত্র।’
এদিকে ভ্যাটিকান থেকে বলা হয়, ‘পোপ ফ্রান্সিস তার বহিষ্কারের ব্যাপারে ইতোমধ্যে একটি চূড়ান্ত রায় দিয়েছেন এবং এ ব্যাপারে পরবর্তীতে কোনো আপিলের সুযোগ রাখা হয়নি।’
অপরদিকে মার্কিন চার্চ কর্তৃপক্ষের মতে, সেই ধর্মযাজকের বিরুদ্ধে এক কিশোরকে গত পাঁচ দশক আগে যৌন নির্যাতনের যে অভিযোগ উঠেছে এখন তার বিশ্বাসযোগ্যতা পাওয়া গেছে। চার্চের এই ধর্মযাজকের বিরুদ্ধে আরও বেশ কজন পুরুষ কর্মী অভিযোগ করে বলেছেন, ধর্মযাজক হওয়ার জন্য আমরা যখন পড়াশোনা করছিলাম তখন থিওডোর ম্যাককারিক আমাদের যৌন সম্পর্কে বাধ্য করেছেন।’
উল্লেখ্য, এসব অভিযোগ ওঠা মাত্র এমনিতেই চার্চের যাবতীয় কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে ফেলেছেন ম্যাককারিক। ১৯২৭ সালের পর তিনিই প্রথম পদত্যাগ করা কোনো কার্ডিনাল। ৮৮ বছর বয়সী ম্যাককারিক বলেন, ‘আমি এমন কিছু কখনো করেছি কিনা তা এখন আর মনে করতে পারছি না। তবে যেহেতু আমার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে তাই আমি স্বেচ্ছায় চার্চের সকল কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহার করছি।’
-জেডসি
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ফের বাড়ল স্বর্ণের দাম, আজ স্বর্ণের ভরি কত?
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত











