ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ৩:০৪:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

যৌন নির্যাতনের ভয়ানক তথ্য দিলেন নার্গিস নেহান

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪০ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

আমেরিকা সমর্থিত আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি ও তার সহযোগীদের দুঃশাসনের বিষয়ে মুখ খুলেছেন দেশটির সাবেক এক নারী মন্ত্রী। নার্গিস নেহান নামের ওই মন্ত্রী জানান, গনির খুব কাছের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সাদ মোহাম্মদ নিয়মিত যৌন হয়রানি করতেন এক শিয়া তরুণীকে। 

আফগানিস্তানের দ্য খামা প্রেস জানিয়েছে, তালেবানের হাতে ক্ষমতাচ্যুত আশরাফ গনির সরকার সম্পর্কে নার্গিস নেহান বেশ কিছু চমকপ্রদ তথ্য দিয়েছেন। সাদ মোহাম্মদ সম্পর্কে নার্গিজ জানান, তিনি একজন শিয়া তরুণীকে নিজের স্ত্রী থাকা অবস্থাতেও বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু ওই নারী রাজী না হওয়ায় তাকে ইরানের গুপ্তচর হিসেবে অভিযুক্ত করে চাকরীচ্যুত করার চেষ্টা করেন। 

নার্গিস আরও জানিয়েছেন, আশরাফ গনি সাদ মোহাম্মদের কথায় ওই নারীকে অব্যাহতি দিয়েছিলেন। কিন্তু নার্গিস নিজে চেষ্টা করে ওই তরুণীকে অন্য বিভাগে বদলি করে দেন, যেন তার কোনো ক্ষতি না হয়।  
নার্গিস আরেকটি ঘটনা সম্পর্কে জানান, সেটি হল প্রেসিডেন্টের বাসভবনে যৌন নির্যাতনের বিষয়ে কথা বলতে তিনিসহ মোট ৪৫ জন নারী গনির সঙ্গে দেখা করেন। কিন্তু তাদের কথাকে কোনো পাত্তা দেননি তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনি।

নার্গিসের দাবি, সাদ মোহাম্মদ ও তার সহযোগীদের বাঁচাতেই গনি এমনটি করেছিলেন। এছাড়া বেশ কয়েকজন দুর্নীতিবাজের নামও প্রকাশ করেছেন নেহান। তিনি জানান, হুমায়ুন কওমি, মোহাম্মদ হানিফ ও ইলহাম গুল ছিলেন শীর্ষ দুর্নীতিবাজ। যারা সবাই প্রেসিডেন্টের ছত্রছায়ায় ছিলেন।