যৌন হয়রানির অভিযোগে কোপেনহেগেনের মেয়রের পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ২১ অক্টোবর ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
কয়েকজন নারী যৌন হয়রানির অভিযোগ আনার পর পদত্যাগ করেছেন কোপেহাগেনের মেয়র ফ্রাঙ্ক জেনসেন। পদত্যাগের ঘোষণা দেয়ার পর তিনি ক্ষমা চেয়েছেন। খবর ডয়চে ভেলের
সংবাদ সম্মেলনে মেয়র বলেন, ‘আমি রাজনৈতিকভাবে যে কাজগুলো করতে চাই তা এখন আর করা সম্ভব হবে না, সে কারণে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি৷ যারা আমার অশালীন আচরণে ক্ষুব্ধ হয়েছেন, সেই নারীদের কাছে আমি ক্ষমা চাইছি৷’
৫৯ বছর বয়সি মেয়র ডেনমার্কের সোশ্যাল ডেমোক্র্যাট পার্টির সহ-নেতার ভূমিকা থেকেও সরে যাচ্ছেন, যে পার্টির লিডার প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন নিজে৷ জেনসেন ২০১০ সাল থেকে ডেনমার্কের রাজধানীর মেয়র হিসাবে দায়িত্ব পালন করছেন৷ এর আগে তিনি আইনমন্ত্রী এবং গবেষণা বিষয়ক মন্ত্রী ছিলেন৷
মেয়রের বিরুদ্ধে ২০১২ এবং ২০১৭ সালেও দু’জন নারী যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন, তাদের একজন ছিলেন সোশ্যাল ডেমোক্র্যাট দলের৷ রবিবার দলের যুব শাখার প্রধান জিল্যান্ড পস্টেন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মেয়র ফ্রাঙ্ক জেনসেনের দ্বারা কমপক্ষে আটজন নারী যৌন হয়রানির শিকার হয়েছেন৷ এ প্রসঙ্গে ‘মি-টু’ এর কথা উল্লেখ করা যায়৷
জেনসেনই ডেনমার্কের প্রথম রাজনীতিবিদ নন, যিনি অসাদাচরণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন৷ সোশ্যাল লিবারেল পার্টির প্রধান মর্টেন ওস্টারগার্ড তার এক নারী সহকর্মীর শরীর স্পর্শ করার অভিযোগে পদত্যাগ করেছেন এই মাসের শুরুতে৷
কর্মক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার এবং যৌন নির্যাতনের শিকার হয়েছেন ডেনমার্কে কয়েক হাজার নারী৷ তারা নারী তাদের তিক্ত অভিজ্ঞতার কথা সম্প্রতি তুলে ধরেছেন৷ তবে প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন নারীদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং পরিস্থিতির পরিবর্তন আনার প্রতিশ্রুতিও দিয়েছেন৷
-জেডসি
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











