ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৯:০৭:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

যৌন হয়রানির অডিও প্রকাশ করে বিপদে নারী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৫ পিএম, ৮ জুলাই ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যৌন হয়রানির প্রমাণ হিসেবে নিজের ‘বস’ এর সঙ্গে হওয়া ফোনালাপ রেকর্ড করা এবং তা ছড়িয়ে দেয়ার দায়ে ইন্দোনেশিয়ার এক নারীর ছয় মাসের কারাদণ্ডের শাস্তির বিরুদ্ধে করা আবেদন বাতিল করেছে ইন্দোনেশিয়ার শীর্ষ আদালত।

বাইক নুরিল মাকনুন নামের ওই নারীর বিরুদ্ধে ‘অশালীন’ জিনিসপত্র ছড়ানোর অভিযোগ এনেছে ইন্দোনেশিয়ার সুপ্রিম কোর্ট। ফোনালাপটি ছড়িয়ে পড়ার পর ২০১৫ সালে ওই নারীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন তার বস। আদালতের এই রায়ের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

লম্বক দ্বীপের মাতারাম শহরের একটি স্কুলে কাজ করতেন নুরিল, যেখানকার প্রধান শিক্ষক তাকে ফোন করে যৌন হয়রানিমূলক কথাবার্তা বলতেন বলে অভিযোগ করেন নুরিল। নুরিল একদিনের ফোনালাপ রেকর্ড করে ছড়িয়ে দেন, যেখানে স্কুলের প্রধান শিক্ষক আপত্তিকর এবং অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।

পরবর্তীতে স্কুলের অন্যান্য কর্মচারীদের মধ্যেও রেকর্ডিংটি ছড়িয়ে দেয়া হয় এবং পরে তা স্থানীয় শিক্ষা বিভাগের কাছেও পৌঁছে যায়। সামাজিক মাধ্যমেও কিছুদিনের মধ্যেই সেটি ভাইরাল হয়ে যায়।

অভিযুক্ত প্রধান শিক্ষক- আদালতের নথি অনুযায়ী ওই রেকর্ডিং ছড়িয়ে পড়ার পরপরই যার চাকরি চলে যায়- তার আর নুরিলের ফোনালাপ ছড়িয়ে দেয়ার কারণে পুলিশের কাছে নুরিলের বিরুদ্ধে অভিযোগ করেন।

নভেম্বরে ইন্দোনেশিয়ার ইলেকট্রনিক ইনফরমেশন ও ট্রানসেকশন আইনে নুরিলকে ‘শালীনতা লঙ্ঘন’ করার দায়ে দোষী সাব্যস্ত করে সুপ্রিম কোর্ট। নিজের পক্ষে নতুন কোনো প্রমাণ উপস্থাপন করতে না পারায় এই রায়ের বিরুদ্ধে করা নুরিলের আবেদনও গত বৃহস্পতিবার নাকচ করে দেয় আদালত।

আদালতের মুখপাত্র আব্দুল্লাহ এএফপিকে জানান, ‘তার (নুরিলের) জুডিসিয়াল রিভিউ বাতিল করা হয়েছে কারণ তার অপরাধ আইনত এবং নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে।’

এছাড়া ৫০ কোটি রুপিয়া (৩৫ হাজার ২০০ ডলার) অঙ্কের জরিমানার শাস্তিও অক্ষুন্ন রেখেছে আদালত।

নুরিল বলেছেন, তিনি রেকর্ডিংটি ছড়াননি। তার এক বন্ধু ফোন থেকে ওই রেকর্ডিংটি নিয়েছিলেন বলে দাবি করেন নুরিল। নুরিলের আইনজীবী জোকো জুমাদি বলেন, তার মক্কেল আদালতের রায় মেনে নিতে প্রস্তুত। কিন্তু তিনি আশা করেন যে যৌন হয়রানির বিষয়ে অভিযোগ করার কারণে ‘আইনগতভাবে শাস্তি পাওয়ার ঘটনা’ এরপরে ইন্দোনেশিয়ায় আর কারও সঙ্গে যেন না ঘটে।

আদালতের শেষ রায়ের বিরুদ্ধে আবেদন করার সুযোগ না থাকলেও নুরিলের আইনজীবীরা বলেছেন যে নুরিল দেশের প্রেসিডেন্ট জোকো ইয়োদোদোর কাছে রাজক্ষমা প্রার্থনা করবেন।

এই ঘটনা ইন্দোনেশিয়ায় ব্যাপক জনরোষ তৈরি করেছে। এই রায় যৌন হয়রানির শিকার হওয়া ব্যক্তিদের জন্য ভীতিকর একটি বার্তা দিচ্ছে বলে সতর্ক করেছে মানাবধিকার সংস্থাগুলো।

‘লিগ্যাল এইড ফাউন্ডেশন ফর দ্য প্রেস’ সংস্থার নির্বাহী পরিচালক আদে ওয়াহিউদিন রয়টার্সকে বলেন, ‘আমার এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া নিয়ে চিন্তিত, কারণ এর ফলে যৌন অপরাধ সংঘটনকারীরা ভুক্তভোগীদের দোষারোপ করার চেষ্টা করবে।’

-জেডসি