ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১১:২৫:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

রংপুরে যৌন হয়রানির ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপডেট: ০১:৫০ পিএম, ২৭ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার

গ্রেফতার স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম,  রংপুর : রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির শিকার উম্মে হাবীবা আশার দায়ের করা মামলায় উক্ত্যক্তকারী ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
এদিকে হয়রানির জন্য মামলা করা হয়েছে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুল আজিজ জানান, বৃহস্পতিবার দুপুরে যৌন হয়রানির শিকার উম্মে হাবীবা আশার দায়ের করা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা শুভকে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
 
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর প্রথম বর্ষের ছাত্রী উম্মো হাবিবা আশাকে পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছাত্রলীগ নেতা শুভ বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। সোমাবার বিকেলে আশাকে ক্যাম্পাসে একা পেয়ে এসিড মারার হুমকি দেয়।

এই বিভাগের জনপ্রিয়