ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ১২:০২:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

রংপুরে স্ত্রীকে কুপিয়ে জখম করে স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৯ পিএম, ১১ নভেম্বর ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রংপুরের পীরগাছা উপজেলায় অফিসে ঢুকে স্ত্রীকে কুপিয়ে জখম করার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার চৌধুরাণী গ্রামে ব্র্যাক অফিসের ভেতরে এ ঘটনা ঘটে। তৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

গুরুতর আহত অবস্থায় স্ত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পীরগাছা থানার ওসি রেজাউল করীম জানান, ওই স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার চৌধুরাণী গ্রামের ব্র্যাক অফিসে ঢুকে স্ত্রীকে কুপিয়ে জখম করেন স্বামী। এরপর সেখানেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

এসময় আফিসের লোকজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক স্বামীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত স্ত্রী সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

-জেডসি