`রওশন এরশাদের শারীরিক অবস্থার উন্নতি নেই`
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৭ পিএম, ৩ নভেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন রওশন এরশাদের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন সদ্য শপথ নেওয়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শেরিফা কাদের।
বুধবার (৩ নভেম্বর) বিকেলে রংপুরের পল্লী নিবাসে জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
শেরিফা কাদের বলেন, আমি তাকে (রওশন এরশাদ) দেখতে সিএমএইচে গিয়েছিলাম। আমি তার সঙ্গে কথা বলেছি। কিন্তু উনি কথা বলতে পারেননি। উনাকে সব কিছু আর্টিফিশিয়ালি করানো হচ্ছে। আগের মতো তার সেন্স নেই। তবে তার নিশ্বাস ওঠানামা করছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি।
জনগণের সঙ্গে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে নতুন এই সংসদ সদস্য বলেন, আমি দুই বছরের জন্য নির্বাচিত হয়েছি। আমার যতটুকো সুযোগ থাকবে আমি জনগণের পাশে থেকে তাদের জন্য কাজ করতে চাই। এটাই আমার লক্ষ্য। কারণ আমি আগে থেকে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলাম। এখন রাজনীতির সঙ্গে আছি। এখন সমাজ, দেশ ও জনগণকে নিয়েই আমার কাজ।
তিনি আরও বলেন, সংসদ সদস্য হিসেবে কিছু কিছু সুবিধা পাওয়া যায়। আমি সংস্কৃতিকর্মী ও শিল্পী সমাজের জন্য কিছু করতে চাই। কেউ যদি সহযোগিতা চায়, আমি প্রয়োজনে সংস্কৃতি মন্ত্রীসহ যে কারও যাব। আমার সাধ্য ও সামর্থ্য থেকে ভালো কিছু করার পাশাপাশি জাতীয় সাংস্কৃতিক পার্টি এবং দলকে সুসংগঠিত করার চেষ্টা অব্যাহত থাকবে।
এর আগে শেরিফা কাদের সংসদ সদস্য হিসেবে দলের প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা জাপার সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাকসহ দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হুসেইন মুহম্মদ এরশাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক হিসেবেও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে এরশাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শেষে কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করে মোনাজাতে অংশ নেন।
এ সময় রংপুর মহানগর জাপার যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান নাজিম, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক ফারুক হোসেন মন্ডল, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মহানগর ছাত্র সমাজের আহ্বায়ক ইয়াসির আরাফাত আসিফ, জেলা ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আল-আমিন সুমন, জেলা জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক তরিকুল ইসলাম মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা




