ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ১৯:৪৭:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

রওশন-সুষমা সাক্ষাতকার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:২১ পিএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, জাতিসংঘ গঠিত কফি আনান কমিশন যে সুপারিশ করেছেন তার পুরোপুরি বাস্তবায়ন চায় বাংলাদেশ। জাতি হিসেবে মানবিক দিক থেকে বাংলাদেশ অত্যন্ত সংবেদনশীল। এমনিতেই বাংলাদেশ অর্থনৈতিকভাবে নানা ধরনের সমস্যায় জর্জরিত। তার ওপর রোহিঙ্গাদের চাপ।

এক্ষেত্রে রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনে ভারতের সর্বোচ্চ সহযোগিতা চাই আমরা।

রোববার (২২ অক্টোবর) রাতে হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশে সফরত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলীয় নেতার তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মামুন হাসান এদিন রাতে এসব তথ্য জানান।

তিনি জানান, বৈঠকে সুষমা স্বরাজ বলেছেন, এটা মানবিক সমস্যা। আশ্রয় নেয়া মিয়ানমারের লাখ লাখ রোহিঙ্গাদের চাপ সামলাতে বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেবে ভারত। বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীর বোঝা সামলাতে ভারত বাংলাদেশের পাশে থাকবে জানান সুষমা স্বরাজ।

রওশন এরশাদ বলেন, মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের যে সাহায্য করেছিল তা বাংলাদেশের জনগণ কখনই ভুলবে না। ১ কোটি মানুষকে আশ্রয়দান, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অস্ত্র সরবরাহ এবং সরাসরি যুদ্ধে ভারতীয় সেনাদের জীবনদান- বাংলাদেশ এগুলো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

তিনি বলেন, পদ্মা ও তিস্তার পানি সমস্যা ছাড়াও ভারতের সঙ্গে বাংলাদেশের আরও অনেক সমস্যা রয়েছে। আশা করি বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত দ্রুত এসব সমস্যার সমাধান করবেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী উত্তরে বলেন, ভারত সরকার এসব সমস্যা সমাধানে বদ্ধ পরিকর।

 

এই বিভাগের জনপ্রিয়