রক্ত দিন সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৪৮ পিএম, ১৬ জুলাই ২০১৮ সোমবার
রক্তদান নিঃসন্দেহে একটি মহৎ কাজ। আমরা অনেকেই রক্ত দিয়ে থাকি। নিজেদের দায়িত্ব থেকেই এই কাজটা আমরা করে থাকি।
আবার অনেকেই রক্ত দিতে ভয় পান। তাদের মতে রক্ত দিলে শরীর অসুস্থ হয়ে যায়। এই ভয় থেকে অনেকেই রক্ত দিতে চান না। কিন্তু আমাদের শরীরের সামান্য রক্তে অনেক মানুষেরই অনেক উপকার হয়।
রক্তদান যে কোনও মানুষের জীবনের সবথেকে বড় উপহার। কাউকে রক্ত দেওয়ার অর্থ হল, তাকে নতুন জীবন দান করা। রক্তের অনেকরকম ভাগ হয়। যেমন, রক্তে শ্বেত কণিকা, লোহিত কণিকা, অনুচক্রিকা প্রভৃতি থাকে। রক্তদানের মাধ্যমে এই সমস্ত উপাদান অন্য একটি মানুষের বিভিন্ন উপকারে লাগে।
যেসব কারণে আমাদের অবশ্যই রক্তদান করা উচিত :
.. রক্তদান শুধুমাত্র অন্য কোনও ব্যক্তিকে সাহায্য করাই নয়। রক্তদান মানে নিজেকেও সাহায্য করা। রক্ত দিলে তবেই আমাদের শরীরে নতুন রক্ত তৈরি হওয়ার সুযোগ আসে। আর শরীরের পক্ষে নতুন রক্ত তৈরি হওয়া খুবই জরুরি।
.. যে সমস্ত মানুষের অ্যানিমিয়া বা রক্তাল্পতা রয়েছে, বা এমন কোনও ব্যক্তি যার শরীরে রক্ত পরিবর্তনের প্রয়োজন হয়। এছাড়া শিশুদের এবং অন্তঃসত্ত্বা মহিলা, বা কঠিন অসুখে আক্রান্ত, যেমন ক্যানসার রোগীদের জন্য রক্ত খুবই দরকারী হয়ে পড়ে। তাঁদের জীবন বাঁচানোর জন্য আমাদের এই সামান্য সাহায্য করা সবসময় উচিত।
.. থ্যালাসেমিয়া এবং সিকল সেল রোগে আক্রান্ত রোগীদের সবসময় রক্তের প্রয়োজন হয়।
.. রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না। আর এটি খুব সহজে পাওয়াও যায় না। অথচ রক্তের প্রয়োজন সবসময় হয়। তাই অসময় রক্তের চাহিদা পূরণের জন্য এটাই একমাত্র সহজ উপায়।
.. অন্যকে প্রয়োজনে রক্ত দিলে নিজের মনমানসিকতাও উদার হয়।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল







