রপ্তানি বৃদ্ধি করতে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রদূতদের নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ১৪ জানুয়ারি ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
আমদানি-নির্ভর দেশগুলোতে রপ্তানি বৃদ্ধির জন্য কাজ করতে মধ্যপ্রাচ্যের ৯টি দেশে নিয়োজিত বাংলাদেশী কূটনীতিকদের নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিনিয়োগ ও রপ্তানির ক্ষেত্রে আপনাদেরকে যেটা দেখতে হবে, তা হলো কোন দেশের কি রকম চাহিদা আছে তা অনুসন্ধান করতে হবে। সে অনুযায়ী আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং অগ্রসর হতে হবে।
সোমবার সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে সাংগ্রি লা হোটেলে ‘এনভয়’জ কনফারেন্সে’ বক্তব্যকালে এসব কথা বলেন তিনি। বার্তা সংস্থা ইউএনবি এ খবর দিয়েছে।
এতে বলা হয়, ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত গোলাম মোশি, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান, বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) কেএম মমিনুর রহমান, ইরানে নিযুক্ত রাষ্ট্রদূত এএফএম গাউসল আজম সরকার, ইরাকে নিযুক্ত রাষ্ট্রদূত এএমএম ফরহাদ, কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূত এসএম আবুল কালাম, লেবাননে নিযুক্ত আবদুল মোতালেব সরকার, ওমানে নিযুক্ত রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ার এবং কাতারে নিযুক্ত রাষ্ট্রদূত আশুদ আহমেদ।
সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের কাছে এ নিয়ে ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিট্যান্স পায় উল্লেখ করে প্রধানমন্ত্রী কূটনীতিকদের বলেছেন, এমনভাবে কাজ করতে, যাতে কোনো বাংলাদেশী কর্মী বিদেশে কোনো রকম সমস্যায় না পড়েন। এ সময় তিনি গ্রামে গ্রামে এমন প্রচারণার ওপর গুরুত্ব দেন, যাতে বিদেশী কর্মসংস্থান প্রত্যাশীরা কোনো দালালের শিকারে পরিণত না হন এবং তারা যেন বিদেশে যাওয়ার জন্য তাদের হাতে অতিরিক্ত অর্থ না দেন। প্রধানমন্ত্রী বলেন, এ জন্য আমাদেরকে কাজ করতে হবে। এ ছাড়া মুসলিম দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শক্তিশালী করতে রাষ্ট্রদূতদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এক সময় দাতাদের কাছ থেকে ঋণ নিতো বাংলাদেশ। কিন্তু বর্তমানে বাংলাদেশ সেই অবস্থা কাটিয়ে উঠেছে। তাই তারা (দাতারা) এখন আমাদের উন্নয়ন অংশীদার।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গৃহীত বিদেশী নীতি- সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়, উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এতে কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। কিন্তু তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী চলমান অভিযান সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ নিজস্ব কৌশলে এই ধারাকে নিয়ন্ত্রণ করেছে। তবে অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, দেশের অর্থনীতি শক্তিশালী হওয়ার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হয়েছে নতুন বিমান। এই অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রয়েছে প্রবাসীদের, বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে অবস্থান করেন। দারিদ্র্য সম্পর্কে তিনি বলেন, তার সরকার দারিদ্র্যের হার কমিয়ে এনেছে শতকরা ২০ ভাগে। এখন তা থেকে আরো তিন ভাগ কমাতে চান তিনি।
এ ছাড়া নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা আরো একটি বই ‘আমার দেখা নয়া চীন’ প্রকাশ হতে যাচ্ছে। দুবাইয়ের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, প্রবাসী কল্যাণ ও প্রবাসী বিষয়ক মন্ত্রী ইমরান আহমেদ, বিদ্যুত-জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
-জেডসি
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











