রফিকুল আমীনের রাজনৈতিক দলে সদস্য সচিব ফাতিমা তাসনিম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৭ এএম, ১৬ এপ্রিল ২০২৫ বুধবার
সংগৃহীত ছবি
ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের নতুন রাজনৈতিক দলে সদস্য সচিব হতে যাচ্ছেন ফাতিমা তাসনিম। ইতোমধ্যে তিনি ভিপি নূরের গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য থেকে পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) তিনি নিজেই পদত্যাগের নিশ্চিত করেছেন। তবে আগেই পদত্যাগপত্রটি ফাতিমা তাসনিম নিজের ফেসবুকে পোস্ট করেন। গত ১৩ এপ্রিল তিনি পদত্যাগপত্রটি দপ্তর সম্পাদকের মাধ্যমে গণঅধিকার পরিষদের সভাপতি বরাবর পাঠান।
পদত্যাগপত্রে ফাতিমা তাসনিম লেখেছেন, আমি ফাতিমা তাসনিম ব্যক্তিগত কারণে গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করছি।
জানা গেছে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে নতুন দলের নাম জানা না গেলেও অনুষ্ঠানে যোগদানের জন্য রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।
নতুন রাজনৈতিক দলের পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, অপার সম্ভাবনাময়ের দেশ-বাংলাদেশ আজ নতুন এক রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জুলাই ২৪-এর ছাত্র-জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানে, মহান শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে, সূচনা হয়েছে নতুন রাজনৈতিক ধারা। ‘৫২-এর ভাষা আন্দোলন. ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে মহান শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জনআকাঙ্ক্ষার প্রতি দায়বদ্ধতায় গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে আমরা নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। আত্মপ্রকাশের শুভ এই দিনে আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করছি।
প্রসঙ্গত, রফিকুল আমীন ডেসটিনি গ্রুপ ছাড়াও বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক ডেসটিনির সম্পাদক। অর্থ পাচার ও ডেসটিনি ট্রি প্লান্টেশন নিয়ে দুর্নীতি দমন কমিশনের করা দুটি মামলায় দীর্ঘ সময় কারাভোগ করেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কারাগার থেকে মুক্তি পান তিনি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



