রমজান উপলক্ষে সীমিতাকারে দোকানপাট চালু হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৯ পিএম, ৪ মে ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটিতে বন্ধ থাকা দোকানপাট রমজান উপলক্ষে সীমিতাকারে চালু করার অনুমতি দেয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনায় দেশের মানুষ এবং অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটাই একমাত্র লক্ষ্য। অর্থনীতিকে সচল রাখতে সুরক্ষার যথাযথ পদক্ষেপ নিয়ে কলকারখানা খোলা হচ্ছে। জেলাভিত্তিক ক্ষুদ্রশিল্পগুলো চালু রাখার ব্যবস্থা নেয়া হচ্ছে।
করোনার সংক্রমণ না হলে ২০২১ সালের মধ্যে দেশে দরিদ্রের সংখ্যা কমানো সম্ভব হতো উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাউডলাইন অনুসরণ করে সব পদক্ষেপ নেয়া হচ্ছে। সবাইকে স্বাস্থ্য বিধি মানার আহ্বানের পাশাপাশি আবারও তুলে ধরেন বিভিন্ন প্রণোদনার তথ্য।
সোমবার গণভবন থেকে রংপুর বিভাগের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের শুরুতে বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সকাল ১১টায় এই কনফারেন্স শুরু হয়।
রমজানের ঈদের আগে করোনাভাইরাসের কারণে যারা কর্মহীন হয়েছে তাদের আর্থিক সহায়তা দেয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অদৃশ্য এই ভাইরাসের কারণে বিশ্বের অনেক দেশের মতো আমাদের দেশেও অর্থনৈতিক স্থবিরতা নেমে এসেছে। এই ভাইরাসের কারণে যারা কর্মহীন হয়ে পড়েছেন তাদের ঈদের আগে কিছু আর্থিক সহায়তা আমরা দিতে চাই।
শেখ হাসিনা বলেন, ‘শক্তিশালী করোনাভাইরাসের কাছে কোনো কিছুই কাজে লাগছে না। ধন-সম্পদ-অর্থ সবকিছুই ব্যর্থ। ধনী-গরিব সবাই একাকার হয়ে যাচ্ছেন।’
করোনাভাইরাসের প্রভাব যেন রংপুরে ফের মঙ্গা ফিরে না আসে সেদিকে দৃষ্টি রাখতে বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রংপুর মঙ্গাপীড়িত অঞ্চল ছিল। আমরা মঙ্গা দূর করেছি। করোনার কারণে রংপুরে যেন আর মঙ্গা না আসে সেটা বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, র্ংপুরে যথেষ্ট খাদ্য মজুত আছে। কোনো মানুষ যেন কষ্ট না পায়। যারা একটু মধ্যবিত্ত আছে, যারা হাত পাততে পারে না তাদের সহযোগিতার আমরা ব্যবস্থা নিচ্ছি।
এসময় তিনি রংপুরের মাঠপ্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আপনারা দেখবেন রংপুর যেন আবার মঙ্গায় ফিরে না যায়।
ভিডিও কনফারেন্সে অংশ নেন রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর এবং গাইবান্ধা জেলার প্রশাসন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ড. আহমদ কায়কাউস ভিডিও কনফারেন্স সঞ্চালনা করছেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ছয় দফা পৃথক ভিডিও কনফারেন্সে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের ৫৬টি জেলার সঙ্গে মতবিনিময় করেছেন।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











