ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ২১:০৩:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

রমেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৪ পিএম, ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত শিশুর নাম রিয়ানা। সে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নকাইহাট এলাকার আশরাফুল ইসলামের মেয়ে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এ কে এম শাহেদুজ্জামান জানান, রিয়ানা আগে থেকেই নিউমোনিয়ায় ভুগছিল।  গেল তিন আগস্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত রিয়ানাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসাধীন থেকে আজ সকাল সাতটার দিকে সে মারা যায়।

তিনি আরও জানান, বর্তমানে এই হাসপাতালে ৬৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ১১ জন নারী ও ৫২ জন পুরুষ রয়েছে। 

-জেডসি