রহস্যের ফাঁদে পরীমণি!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৬ পিএম, ২৮ আগস্ট ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
ঢালিউডের জনপ্রিয় ও আলোচিত নায়িকা পরীমণি। বৃহস্পতিবার তার অভিনীত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’র ট্রেইলার প্রকাশ হয়েছে। ওটিটি প্লাটফর্ম বঙ্গ অ্যাপ, ইউটিউব এবং এর ফেসবুকে ট্রেলারটি উন্মোচিত হয়েছে। ট্রেইলারটিতে জমজমাট গল্প ও রহস্যে ঘেরা অদৃশ্য এক শক্তির গল্পের ছোঁয়া পাওয়া গেছে!
ট্রেলারটি বলে দিচ্ছে, আধ্যাত্মিক এবং বাস্তবতার সমন্বয়ে তৈরি ‘পাফ ড্যাডি’র গল্প। এরমধ্যে পরীমণিকে দেখা যায়, উঠতি নায়িকার চরিত্রে। যে তার সিনেমা হিট করতে ‘পাফ ড্যাডি’র শরণাপন্ন হন! অন্যদিকে সজলকে দেখা যায় রাজনীতিবিদের চরিত্রে। যিনি নির্বাচন করবেন, মনোনয়ন ফরম কিনতে যাওয়ার ‘পাফ ড্যাডি’র কাছে দোয়া চাইতে যান।শুধু রাজনীতিবিদ কিংবা নায়িকা-ই নয়, পাফ ড্যাডির রহস্যের জালে আটকে পড়তে দেখা যায় সাধারণ মানুষ থেকে আইনশৃঙ্ক্ষলা বাহিনীর সদস্যদেরও!
সত্যিই কি অলৌকিক ক্ষমতার অধিকারী এই পাফ ড্যাডি, নাকি সবই ভণ্ডামি! নাকি এর আড়ালে অন্য কিছু আছে? জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত।
ফিল্মটি যৌথভাবে পরিচালনা করেছেন সহীদ উন নবী এবং মুশফিকুর রহমান মঞ্জু। ‘পাফ ড্যাডি’তে আরও অভিনয় করেছেন- পরীমণি, সজল নূর, আজাদ আবুল কালাম, শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার, বিজরি বরকতুল্লাহ, মৌটুসী বিশ্বাস, ফারুক আহমেদসহ অনেকে।
বঙ্গ’র চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান জানান, মূল গল্পটা ‘পাফ ড্যাডি’ বা এক বাবাকে ঘিরে। যে চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। এর সঙ্গে যারা আছেন তাদের ঘিরে গল্পের বাঁকবদল হয়। দর্শক দেখে অন্যরকম স্বাদ পাবেন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










