ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ১২:২২:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা

রাখাইনে রোহিঙ্গা শিশুদের নিরাপত্তা চায় ইউনিসেফ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:০৮ এএম, ২৫ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

জাতিসংঘ শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ দাবি করেছে, রোহিঙ্গা শিশুদের বাংলাদেশ থেকে ফেরত পাঠানোর আগে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা শিশুদের উন্নত নিরাপত্তা এবং অবাধ মানবিক সহায়তা নিশ্চিত করা অপরিহার্য।


ইউনিসেফের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আজ বুধবার ইউনিসেফের সহকারী নির্বাহী পরিচালক জাস্টিন ফোরসিথ এসব দাবি জানান। কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে কথাগুলো বলেন ফোরসিথ।

 

ফোরসিথ বলেন, ‘মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের মধ্যে ৫৮ শতাংশই শিশু। সেখানে সন্ত্রাসী ঘটনা দেখার পর এখনো তারা ভীতসন্ত্রস্ত। রোহিঙ্গা পরিবার প্রত্যাবাসনের চুক্তিতে এসব শিশুর অধিকার ও প্রয়োজনের বিষয়টি অবশ্যই জোরালোভাবে থাকা দরকার। মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন অবশ্যই স্বেচ্ছায়, নিরাপদ ও সম্মানজনক হতে হবে।’


গত বছরের আগস্ট মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন-পীড়ন শুরু হলে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে চলে আসে। এ পর্যন্ত ৬ লাখ ৮৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। এর মধ্যে অর্ধেকের বেশি শিশু।


দেশ সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করে ফোরসিথ বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গার সহায়তায় বাংলাদেশ সরকার যা করেছে সেই জন্য তারা বিরাট কৃতিত্বের দাবিদার।

এই বিভাগের জনপ্রিয়