রাগ কমানোর ৫ উপায়
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৪ পিএম, ৩ মার্চ ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
খেয়াল করে দেখবেন, আপনার রাগের কারণে অন্যরা যতটা না বেশি কষ্ট পায়, তার চেয়ে অনেক বেশি কষ্ট পান আপনি। পুরো বিষয়টি বুঝতে পারলেও রাগ নিয়ন্ত্রণে রাখাটা কষ্টকর হয়ে যায়। হঠাৎ রেগে যাওয়ার অভ্যাস আছে যাদের, তারা রেগে গেলে কী বলেন বা কী করেন, সেটি নিজেরাও বুঝতে পারে না। এরপর রাগ কমে গেলে নিজেই আবার মনে মনে কষ্ট পেতে হয়। কেউ কেউ নিজেকেই শাস্তি দিয়ে থাকে।
মন সব সময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না। তবে আপনি যদি একবার মনের নিয়ন্ত্রণ নিতে পারেন, তবে এরপর পথচলা হবে সহজ। তখন আর আপনার অযথা রেগে যাওয়ার ভয় থাকবে না। নিজের কাজে মনোনিবেশ করতে পারবেন পুরোটাই। আপনারও যদি যখন-তখন রেগে যাওয়ার স্বভাব থাকে তবে নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে। জেনে নিন রাগ ৫ কমানোর উপায়-
সরাসরি কথা বলুন
যদি কারও কোনো কথায় বা অন্য কোনো কারণে রেগে যান তবে তার সঙ্গে সরাসরি কথা বলুন। রাগ পুষে রাখবেন না বা তার পেছনে বহিঃপ্রকাশ করবেন না। রেগে যাওয়া মানেই যে ভাঙচুর, চিৎকার-চেচামেচি করতে হবে তা কিন্তু নয়। শান্তভাবে কথা বলেও রাগের প্রকাশ করা যায়।
এক্সারসাইজ করুন
আপনার রাগ কমিয়ে ফেলার অন্যতম উপায় হতে পারে এক্সারসাইজ করা। অনেকের ক্ষেত্রে দেখবেন, রাগ হলে হাঁটতে বের হয়ে যায়। কিছুক্ষণ হেঁটে আসলে রাগ কমে যাবে। রেগে গেলে আমাদের মস্তিকে অনেক হরমোন একসঙ্গে রিলিজ করতে শুরু করে, এসময় কিছুটা ঘাম ঝরাতে পারলে আপনারই সুবিধা। তাই রেগে গেলে এক্সারসাইজ করুন। এতে রাগ নিয়ন্ত্রণে চলে আসবে।
স্থির থাকুন
রেগে গেছেন মানেই যা খুশি বলে দেবেন না। রাগ প্রকাশের অনেক ভদ্র উপায়ও আছে। তাই রেগে গেলেও শান্ত এবং স্থির থাকার চেষ্টা করুন। এই স্বভাব আপনাকে আরও বেশি বিচক্ষণ ও পরিপক্ক করবে। রাগের সময় কষ্ট হলেও কয়েক মিনিট স্থির থাকুন। দেখবেন, রাগ কমতে শুরু করেছে, মন শান্ত হচ্ছে।
একা থাকুন
কারও কোনো আচরণ খারাপ লাগলে তার কাছাকাছি থাকবেন না। সেখান থেকে বেরিয়ে অন্য কোথাও যান। কিছুক্ষণ একা থাকুন। যে পরিস্থিতি সমস্যা আরও বাড়াতে পারে, সেদিকে যাবেন না। বরং সেখান থেকে সরে গেলে যদি সবকিছু নিয়ন্ত্রণে আসে, তবে তাই করুন। একা থাকার সময়ে পুরো বিষয়টি নিয়ে চিন্তা করুন। সব দিক বিবেচনা করলে দেখবেন, আপনার রাগ নিয়ন্ত্রণে চলে এসেছে।
রাগ পুষে রাখবেন না
অনেকে আছেন যারা রাগ পুষে রাখে, মুখ ফুটে কিছুই বলে না। এরপর এক সময় সেই রাগ ফুলে-ফেঁপে বিশাল আকার ধারণ করে। তখন চাইলেও তা লুকিয়ে রাখা যায় না। তাই কারও ওপর রাগ হলে তা প্রকাশ করুন। তাকে বলুন কেন আপনি রাগ করেছেন। কিন্তু নিজের ভেতরে চেপে রাখবেন না। এই স্বভাব ভালো কিছু এনে দেবে না।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








