ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ২:৫৩:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

রাজধানীতে এবার কন্যাসহ বাবা খুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:৫৫ পিএম, ৬ নভেম্বর ২০১৭ সোমবার

রাজধানীতে এবার কন্যাসহ এক বাবাকে খুন করা হয়েছে। রাজধানীর উত্তর বাড্ডার একটি বাড়ি থেকে জামিল হোসেন (৩৮) ও তার মেয়ে নুসরাতের (৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে উত্তর বাড্ডার ময়নারবাগ কবরস্থান রোডের ওই বাড়ি থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী জানান, জামিল হোসেনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। নুসরাতকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় জামিল হোসেনের স্ত্রী আরজিনাকে আটক করেছে পুলিশ। মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে, বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের একটি বাড়িতে জবাই করা হয় শামসুন্নাহার করিম (৪৬) ও তার ছেলে শাওনকে (১৭)।