ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৬:৪৮:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ

রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ১৭ জুন ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ছয় ঘণ্টার মধ্যে অপসারণের চ্যালেঞ্জ নিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে শুরু হয়েছে কোরবানির পশুর বর্জ্য অপসারনের কাজ।

আজ সোমবার সকাল থেকে পশু কোরবানি করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।এরপর দুপুরের আগেই নির্ধারিত স্থানে পশুর বর্জ্য ব্যাগভর্তি করে রাখেন অনেকেই।

দুপুরে দুই সিটির মেয়র বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে পশুর বর্জ্য অপসারণের কাজ শুরু করেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা।

জানা গেছে, দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে দুই সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

দ্রুত ও নির্ধারিত সময়েই বর্জ্য অপসারণে হটলাইন খোলা আছে এবং বর্জ্য অপসারণের জন্য প্লাস্টিক ও পলিব্যাগ সরবরাহ করেছে দুই সিটি কর্তৃপক্ষ। রাত ৮টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।