ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১২:৪০:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

রাজধানীতে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি মুক্তা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০০ এএম, ২৬ নভেম্বর ২০২৫ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি দল এ অভিযান চালায়। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— মুক্তা আক্তার (২৭) এবং মো. সুলতান (২২)।

মঙ্গলবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান তিনি। তিনি জানান, সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে পশ্চিম রামপুরা, হাতিরঝিল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তদন্তে জানা গেছে, মুক্তা আক্তারের বিরুদ্ধে কুমিল্লা ও কক্সবাজার থানায় দুইটি মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় গাঁজা সরবরাহ করছিল বলে ধারণা করছে সিটিটিসি। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান আছে এবং এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।