ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ১:০৯:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

রাজধানীতে গৃহবধূর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:২৯ এএম, ৩০ ডিসেম্বর ২০১৭ শনিবার

রাজধানীর ওয়ারির ২১ নম্বর জয়কালী মন্দির এলাকার একটি বাসা থেকে সাদিয়া (২৩) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।


আজ বুধবার সকালে মরদেহ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ওয়ারির ২১ জয়কালী মন্দির এলাকার একটি বাসা থেকে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড ) পাঠানো হয়েছে।

ওসি রফিকুল ইসলাম আরো জানান, ওই গৃহবধূর গলায় আঘাতের দাগ পাওয়া গেছে। এটা খুন না আত্মহত্যা তা জানতে নিহতের স্বামী আরাফাত সানী ও শ্বশুরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।