ঢাকা, মঙ্গলবার ১৭, মার্চ ২০২৬ ১৮:৫৭:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬ জাতির পিতার জন্মদিন আজ উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ

রাজধানীতে জমে উঠছে ঈদের কেনাকাটা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪০ পিএম, ৯ মার্চ ২০২৫ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রমজানের আগে থেকেই রাজধানীর বিভিন্ন শপিংমল ও বিপণিবিতানগুলোতে বাহারি পোশাকের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। তবে, ঈদের কেনাকাটা রোজা শুরুর পর থেকে ধীরে ধীরে জমতে শুরু করেছে। 

রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, ছোটদের পোশাক দিয়ে কেনাকাটা শুরু করছেন বাবা-মায়েরা। আর সে জন্য ছোটদের পোশাকের পসরা আগে সাজিয়ে রাখেন ফ্যাশন ব্র্যান্ডগুলো। ছোট-বড় সব ব্র্যান্ডই ছোটদের জন্য জমকালো নকশা আর বৈচিত্র্যময় ডিজাইনের পোশাক নিয়ে এসেছে।

হাজারো ডিজাইন ও কালারের মাঝে নিজের পছন্দ অনুযায়ী পোশাক বেছে নিচ্ছে শিশুরা। চাহিদার সঙ্গে পছন্দমতো বাচ্চাদের জন্য পাঞ্জাবি ও শার্ট কিনছেন অভিভাবকরা। 

ঈদ বাজারে এবার শিশুদের পণ্যে দখল করে রেখেছে পাঞ্জাবি, শার্ট, ফতুয়া, টিশার্ট, প্যান্ট, কাবলি সেট। তবে, ঈদ এবার গরমে হওয়ায় সুতি কাপড়ের পোশাকের চাহিদা একটু বেশি। সুতির পাশাপাশি লিলেন, কটন, সিল্ক, অ্যান্ডি সিল্ক কাপড়ে তৈরি বিভিন্ন পোশাকও রয়েছে।  শিশুদের কাপড়ের দাম এবার বেশি বলে অভিযোগ করছেন ক্রেতারা।

এদিকে, মেয়েদের পোশাকের মতো ছেলেদের পোশাকের ডিজাইনেও এসেছে পরিবর্তন। আর পণ্যের ভিন্নতায় দামের মাত্রায়ও রয়েছে কম-বেশি।