রাজধানীতে তরুণী গণধর্ষণের শিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:৩৬ পিএম, ২৮ আগস্ট ২০১৮ মঙ্গলবার
প্রতীকী ছবি
রাজধানীতে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। সোমবার ধর্ষিত তরুণীকে গুরুতর আহত অবস্থায় কে বা কারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে ফেলে রেখে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাঁড়ির এএসআই বাবুল মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে ওই তরুণীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তরুণীর বরাত দিয়ে তিনি আরো বলেন, তরুণীর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়। তিনি লঞ্চ যোগে সদরঘাটে এসে নামেন। সেখান থেকে তার সৎ বোনের গুলিস্তানের বাসায় যান। পরে সেখানে অজ্ঞাত চার ব্যক্তি তাকে গণধর্ষণ করে। কিন্তু কবে তিনি ঢাকায় এসেছেন তা জানাতে পারেনি।
ঢামেক হাসপাতাল ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়কারী চিকিৎসক বিলকিস বেগম জানান, ওই তরুণীর প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তাকে অস্ত্রোপচারের জন্য গাইনি ওয়ার্ডে রেফার করা হয়েছে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় জানা যায় ওই তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন।
তিনি আরো জানান, তরুণীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি রাজধানীতে চাকরির আশায় তার সৎ বোনের বাসায় আসেন তিনি। গত রাতে সেখানে গণধর্ষণের শিকার হন। সকালে এক ধর্ষক তাকে ঢামেক হাসপাতলের সামনে ফেলে রেখে পালিয়েছেন।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম









